উদ্দীপকটি 'আঠারো বছর বয়স' কবিতার কোন বিষয়কে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকটি 'আঠারো বছর বয়স' কবিতায় উল্লিখিত দেশ ও জাতির প্রয়োজনে তারুণ্যের নব শপথে বলীয়ান হয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার বিষয়টিকে ইঙ্গিত করছে। • তরুণদের রয়েছে অমিত প্রাণশক্তি ও সাহস। সেই সাহস ও শক্তির বলে তারা অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারে। তাদের ত্যাগ ও কল্যাণধর্মী মনোভাব দেশ ও জাতির জন্য আশীর্বাদস্বরূপ। • উদ্দীপকের তরুণ দলটি দেশপ্রেম, মানবতা এবং ন্যায়ের আদর্শে উদ্বুদ্ধ। এ কারণেই এই দলটি দেশ ও মানুষের কল্যাণে শত বাধা উপেক্ষা করেও বৈষম্য, শোষণ ও অত্যাচারের শৃঙ্খল ভাঙার জন্য আন্দোলনে নামে। একইভাবে 'আঠারো বছর বয়স' কবিতায়ও কবি তারুণ্যকে প্রত্যাশা করেছেন দেশের প্রধান চালিকাশক্তি হিসেবে, যা উদ্দীপকে উল্লিখিত মানব-কল্যাণে আত্মোৎসর্গকারী তরুণদের আন্দোলনের দিকটিকেই তুলে ধরে। সংগত কারণেই উদ্দীপকটি আলোচ্য কবিতায় উল্লিখিত দেশ ও জাতির প্রয়োজনে তারুণ্যের নব শপথে বলীয়ান হয়ে এগিয়ে যাওয়ার বিষয়টিকেই ইঙ্গিত করে।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকটি 'আঠারো বছর বয়স' কবিতার কোন বিষয়কে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর