উদ্দীপকের নীরবের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সাথে 'আঠারো বছর বয়স' কবিতার 'দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার'-এর সম্পর্ক তৈরি কর।
উত্তর: • উদ্দীপকের নীরবের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ার সাথে 'আঠারো বছর বসয়' কবিতার 'দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার' এর নেতিবাচক বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত। • আঠারো বছর বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। এই সময়ের বোধ-বুদ্ধি মানুষকে নানান পথে পরিচালিত করে। কেউ ভালোটা গ্রহণ করে, কেউবা খারাপটা। • উদ্দীপকের নীরব স্কুলজীবন পার হতে না হতেই অসৎ বন্ধুদের সাথে মিশে নষ্ট হয়ে যায়। তার শিক্ষাজীবনের পরিসমাপ্তি ঘটে। সে নানা অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। 'আঠারো বছর 'বয়স' কবিতায় আঠারো বছর বয়সের ভালো ও খারাপ উভয় দিক প্রতিফলিত হয়েছে। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। এই সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে। তাতে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই বলা যায় যে, 'দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার' উক্তিটি উদ্দীপকের নীরবের সাথে সর্বাংশে সত্য।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের নীরবের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সাথে 'আঠারো বছর বয়…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর