উদ্দীপকের আলোকে কল্যাণময় রাষ্ট্র সৃষ্টিতে তারুণ্যের জাগরণ সম্পর্কে আলোকপাত কর।
উত্তর: • কল্যাণময় রাষ্ট্র সৃষ্টিতে তারুণ্যের জাগরণের কোনো বিকল্প নেই। তারুণ্যের এই শক্তিকেই উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতায় তুলে ধরা হয়েছে। • তারুণ্য হলো মানবজীবনের উল্লেখযোগ্য একটি সময়। এই সময়ে নতুনকে জয় করার যে শক্তি মানুষের মধ্যে অনুভূত হয় তা অন্য কোনো সময়ে হয় না। এই সময়ে মানুষ নিজের মধ্যে ভাবনার লেশমাত্র না রেখে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায়। • উদ্দীপকের কবিতাংশে কবি তরুণদের সবকিছু তুচ্ছ করে দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে বলেছেন। এ সময় কোনো কিছুর ভয় না করে 'রক্ত আলোর মদে মাতাল' হয়ে অজেয়কে জয় করতে হবে। 'আঠারো বছর বয়স' কবিতার মধ্যেও এই বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে। কৈশোর থেকে যৌবন পদার্পণের এই বয়সটি উত্তেজনার। প্রবল আবেগ ও উচ্ছ্বাসে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাইলে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করার সাহস থাকতে হবে। সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হতে হবে। যা কেবল তরুণদের পক্ষেই সম্ভব। তাই কল্যাণমূলক রাষ্ট্র সৃষ্টিতে তরুণদের জাগরণ আবশ্যক। তাদের হাত ধরেই সৃষ্টি হবে আগামীর কল্যাণময় পৃথিবী।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কল্যাণময় রাষ্ট্র সৃষ্টিতে তারুণ্যের জাগরণ সম্পর্কে …
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর