"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের সকল বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের সকল বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি"- 'আঠারো বছর বয়স' কবিতার বক্তব্য বিষয়ে পর্যালোচনা করে বলা যায়- মন্তব্যটি যথার্থ। 'আঠারো বছর বয়স' কবিতায় মানবজীবনের বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। এ বয়সে মানুষ যৌবনে পদার্পণ করে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। পরনির্ভরশীলতা পরিহার করে মানুষ এ সময় স্বাধীনভাবে জীবনের মুখোমুখি দাঁড়ায়। উদ্দীপকে তারুণ্যশক্তির কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে- যারা মৃত্যুকে পরোয়া না করে অফুরন্ত প্রাণশক্তি নিয়ে ক্লান্তিহীনভাবে ইতিবাচক জীবনের পথে এগিয়ে যায় তারাই তরুণ। প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তন ধাবমানতাই তারুণ্যের বৈশিষ্ট্য। এগুলো মূলত তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তবে 'আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যের কিছু নেতিবাচক দিকও তুলে ধরেছেন যেগুলো উদ্দীপকে ফুটে ওঠেনি। 'আঠারো বছর বয়স' কবিতায়ও বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। তবে উদ্দীপকের তুলনায় কবিতায় বর্ণিত বৈশিষ্ট্যসমূহ আরো বেশি ব্যাপক ও বিস্তৃত। কবিতায় বলা হয়েছে-কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার। উত্তেজনার বশে সব বাধাবিপত্তি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সব অন্যায়ের বিরুদ্ধে তরুণরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়। তবে এ বয়সটি একই সঙ্গে দুশ্চিন্তারও কারণ হয়। জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। একটু ভুলে জীবনে নেমে আসে বিপর্যয়। তাই সার্বিক পর্যালোচনায় বলা যায়, উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের সকল বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের সকল বৈশিষ্ট্য প্র…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর