শেয়ারFacebookWhatsApp

"এ বয়স জানে রক্তদানের পুণ্য”- পঙ্ক্তিটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ কর।

উত্তর: সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তদানের দিক থেকে "এ বয়স জানে রক্তদানের পুণ্য”- পঙ্ক্তিটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সাথে সাদৃশ্যপূর্ণ। 'আঠারো বছর বয়স' কবিতায় দেশ ও জাতির কল্যাণে তরুণদের সাহসী পদক্ষেপ তুলে ধরা হয়েছে। দেশ, জাতি ও মানবতার মুক্তির জন্য যুগে যুগে আঠারো বছরের মানুষই সবচেয়ে বেশি এগিয়ে এসেছে। তারা দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে অকাতরে প্রাণ দিয়েছে। উদ্দীপকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদেশের তরুণদের সাহসী আত্মদানের দিকটি বর্ণিত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন-মরণের ঝুঁকি নিয়ে তারা সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। কেউবা শহিদ হন, কেউবা পঙ্গুত্ববরণ করেন- তবু তারা পিছপা হননি। বিষয়টি 'আঠারো বছর বয়স' কবিতার সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তদানের দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। আঠারো বছর বয়সের তরুণেরা দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে তাদের প্রাণ উৎসর্গ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা সমস্ত বিপদ মোকাবেলা করেছে।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

"এ বয়স জানে রক্তদানের পুণ্য”- পঙ্ক্তিটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদে…

উদ্দীপক

১৯৭১ সালে অসংখ্য মানুষ জীবন-মরণের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালীন তাঁদের মধ্যে কেউ কেউ শাহাদতবরণ করেন। আবার কেউ কেউ চিরকালের জন্য পঙ্গুত্বের শিকার হন। তারপরও তাঁরা পিছপা হননি। তাঁদের ত্যাগ-তিতিক্ষা এবং আত্মদানের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

Barisal · 2025

উত্তর

'আঠারো বছর বয়স' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

উত্তর

'আঠারো বছর বয়স' কবিতায় কবি অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে যাওয়া তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সহযোগিতা, চলার দুর্বার গতি এসবই আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য। উদ্দীপকের মুক্তিযোদ্ধাদের মাঝেও অপরাজেয় মানসিকতা ফুটে উঠেছে। তাই কবি এদেশের সকল সমস্যা উত্তরণের জন্য অপরাজেয় মানসিকতার তারুণ্যকে কামনা করেন।

উত্তর

সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তদানের দিক থেকে "এ বয়স জানে রক্তদানের পুণ্য”- পঙ্ক্তিটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সাথে সাদৃশ্যপূর্ণ। 'আঠারো বছর বয়স' কবিতায় দেশ ও জাতির কল্যাণে তরুণদের সাহসী পদক্ষেপ তুলে ধরা হয়েছে। দেশ, জাতি ও মানবতার মুক্তির জন্য যুগে যুগে আঠারো বছরের মানুষই সবচেয়ে বেশি এগিয়ে এসেছে। তারা দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে অকাতরে প্রাণ দিয়েছে। উদ্দীপকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদেশের তরুণদের সাহসী আত্মদানের দিকটি বর্ণিত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন-মরণের ঝুঁকি নিয়ে তারা সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। কেউবা শহিদ হন, কেউবা পঙ্গুত্ববরণ করেন- তবু তারা পিছপা হননি। বিষয়টি 'আঠারো বছর বয়স' কবিতার সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তদানের দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। আঠারো বছর বয়সের তরুণেরা দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে তাদের প্রাণ উৎসর্গ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা সমস্ত বিপদ মোকাবেলা করেছে।

উত্তর

আলোচ্য কবিতার কবির প্রত্যাশিত চেতনা ধারণ করায় "উদ্দীপকের কর্মকাণ্ড 'আঠারো বছর বয়স' কবিতার 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'- এই পঙ্ক্তির প্রত্যাশারই প্রতিফলন।” মন্তব্যটি যথার্থ। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি আঠারো বছর বয়সের তরুণদের বহু ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন। কবি প্রার্থনা করেন, এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। উদ্দীপকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহসী পদক্ষেপ বর্ণিত হয়েছে। মৃত্যু-পঙ্গুত্ববরণও তাঁদের মধ্যে ভীতির সঞ্চার করেনি। তাঁদের ত্যাগ-তিতিক্ষা ও আত্মদানের বিনিময়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনে সক্ষম হয়। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি মুক্তিযোদ্ধাদের মতো সাহসী তরুণদেরই এদেশের বুকে কামনা করেছেন, যারা জাতীয় জীবনের চালিকাশক্তি হিসেবে কাজ করবে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে যাওয়া তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সহযোগিতা, চলার দুর্বার গতি এসবই আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য। উদ্দীপকের মুক্তিযোদ্ধাদের মাঝেও অপরাজেয় মানসিকতা ফুটে উঠেছে। তাই কবি এদেশের সকল সমস্যা উত্তরণের জন্য অপরাজেয় মানসিকতার তারুণ্যকে কামনা করেন।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়স
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

  • ইতিবাচক
  • দুঃসাহস
  • বয়স
  • তারুণ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?

  • পৃথিবীকে, দেখার জন্য
  • আন্দোলন করার জন্য
  • অধিকার আদায়ের জন্য
  • স্বাধীনভাবে চলার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3."এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

রাজশাহী বোর্ড

  • তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
  • তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
  • আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
  • দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

  • পনেরো
  • ষোলো
  • সতেরো
  • আঠারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

  • আঠারো বছর বয়স ভয়ংকর
  • পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

  • প্রাণবন্ত শ্রমিকেরা
  • প্রাণবন্ত তরুণেরা
  • ভীরু-কাপুরুষেরা
  • অহংকারী স্বার্থপরেরা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?

  • জীবনের গতিশীলতার জন্য
  • জীবনের বাধাহীনতার জন্য
  • তারুণ্যের অস্থিরচিত্ততার জন্য
  • জীবনের যান্ত্রিকতার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?

  • এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
  • এ বয়স জানে রক্তদানের পুণ্য
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?

  • শান্তি ও অশান্তিতে
  • দুর্যোগে আর ঝড়ে
  • হাসি আর কান্নায়
  • ভালো ও মন্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

  • অদম্য হয়ে উঠে বলে
  • অপ্রতিরোধ্য শক্তির বলে
  • বাধাহীন, গতিময় বলে
  • নতুন ভাবনা প্রেরণা জোগায় বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?

  • এ বয়স সকল বাধা ভাঙতে পারে
  • এ বয়সে কোনো বাধা ভাঙতে হয় না
  • এ বয়সে পরিবারের সকলের সহযোগিতায় চলা যায়
  • এ বয়স ভয় বিশ্বাস করে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

  • নিয়ম ভাঙার
  • স্বাধীনভাবে চলার
  • যুদ্ধে অংশগ্রহণের
  • স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?"এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।