উদ্দীপকের প্রথম দুই চরণে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকটির সাদৃশ্য লক্ষণীয়? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের প্রথম দুই চরণ 'আঠারো বছর বয়স' কবিতার দুঃসাহসিক তারুণ্যশক্তির যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতার দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। • পুরানো দিনের জরাজীর্ণতাকে ভেঙে নতুন করে গড়তে তারুণ্যশক্তির প্রভাব অপরিসীম। তরুণরা উদ্যমী, প্রাণবন্ত, দুঃসাহসিক। দেশ, জাতি ও মানবতার কল্যাণে তরুণরাই সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম। • উদ্দীপকের, প্রথম দুই চরণের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকে দেখা যায়, তরুণদের দৃঢ়তা, সাহস ও আত্মবিশ্বাসের চিত্র তুলে ধরা হয়েছে। ঝড়ের রাত কিংবা বৈশাখের দুর্দিনের মতো কঠিন ও বিপজ্জনক পরিস্থিতিতেও তারা নির্ভীক। অর্থাৎ জীবনযাত্রার কঠিন মুহূর্তগুলোও তারা নির্ভীকচিত্তে মোকাবিলা করার দুঃসাহস রাখে। 'আঠারো' বছর বয়স কবিতায়ও দেখা যায়, তরুণেরা দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত। দেহ-মনের সকল স্থবিরতা, জরাজীর্ণতাকে অতিক্রম করে তারা ঝড়ের বেগে ধেয়ে চলে। সকল বাধা-বিপত্তিকে দুঃসাহসের সাথে মোকাবেলা করে থাকে। এদিক থেকে উদ্দীপকের প্রথম দুই চরণের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের প্রথম দুই চরণে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকটির সাদৃশ্য …
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর