উদ্দীপকের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার তারুণ্যশক্তির জাগরণের দিকটি সাদৃশ্যপূর্ণ। • যুগে যুগে তরুণরাই প্রাণের উদ্দামতায় পৃথিবীর সব বাধা-বিপত্তি দূর করে এগিয়ে চলে। নিজেদের নিয়ে ভাবার অবকাশ তাদের থাকে না। আশা-আকাঙ্ক্ষার সব স্বপ্ন পূরণে তারা তৎপর হয়ে ওঠে। • উদ্দীপকের কবিতাংশে ভাষাশহিদের সংগ্রামী চেতনার দিকটি প্রতিফলিত হয়েছে। ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে বাঙালি সাহসী সন্তানরা কারফিউ উপেক্ষা করে রাজপথে মিছিল করে। 'তারা শাসকের রক্তচক্ষুকে ভয় করে না। নিজেদের জীবন বাজি রেখে তরুণরা শোষকের বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়ায়। তাদের বুকের রক্তে ভাষার দাবিকে প্রতিষ্ঠা করতে চায়। তাদের সেই প্রত্যাশাও দাবি পূরণ হয়েছে। উদ্দীপকে তারুণ্যশক্তির এই জাগরণের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতায় প্রতিফলিত তারুণ্যশক্তি ও চেতনার দিকটি সাদৃশ্যপূর্ণ। তারুণ্যের ধর্মই হলো দেশ, জাতি ও মানবতার জন্য আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়া। তারা জীবনের ঝুঁকি নিয়ে অন্যায়ের প্রতিবাদ করে। দেশ ও জাতির কল্যাণে তারা পাহাড় সমান বাধা পায়ে ঠেলে সামনে এগিয়ে চলে। উদ্দীপকের কবিতাংশে এই চেতনার প্রকাশ লক্ষ করা যায়। এভাবে উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার তারুণ্যশক্তির জাগরণ ও গুরুত্বের দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর