শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার মূলভাবকে পুরোপুরি ধারণ করতে পেরেছে কি? উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার আলোকে পর্যালোচনা করো।

উত্তর: উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার মূলভাবকে পুরোপুরি ধারণ করতে পেরেছে। 'বিদ্রোহী' কবিতায় কবি আত্মজাগরণের প্রচার করেছেন, অন্যায়ের অবসানে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন। অন্যায়ের অবসানে মহা-প্রলয়ের নটরাজ, সাইক্লোন হয়ে সব অনিয়ম, উচ্ছৃঙ্খলতা ভেঙে চুরমার করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কবি এখানে একসাথে প্রেম ও দ্রোহের বাণী প্রচার করেছেন। ইস্রাফিলের শিঙ্গার হুক্কারে অন্যায়ের অবস্থানের কথা বলেছেন। কোনোভাবেই অন্যায়ের কাছে মাথা নত না করে আপন মহিমায় নিজেকে প্রকাশ করেছেন। উদ্দীপকে দেখা যায় হঠাৎ অনেক মৃত্যু, জরার পর বাংলাদেশের মাটিতে সচেতনতার আবির্ভাব হয়েছে। অন্যায়ের অবসান, স্বাধীনতা নয়-তো মৃত্যুকে বেছে নেওয়ার প্রত্যয় ব্যক্ত হয়েছে। মৃত্যুকে ভয় না করে আত্মঅধিকার আদায়ের অমোঘ বাণী প্রকাশ পেয়েছে। সব জ্বলে পুড়ে মরে গিয়ে ছারখার হলেও অধিকার আদায় ছাড়া মাথা নত না করার বাণী প্রচারিত হয়েছে। 'বিদ্রোহী' কবিতায় আত্মঅধিকার আদায়ের জন্য কবি সচেতনতার বীজ বপন করে অন্যায়ের অবসানে মহা প্রলয়, সাইক্লোন হয়ে অনিয়ম, উচ্ছৃঙ্খলতা ভাঙার প্রত্যয় ব্যক্ত করে অন্যায়ের কাছে মাথা নত না করার যে বাণী প্রচার করেছেন, তা উদ্দীপকে সচেতনতার ধান এবং অন্যায়ের প্রতিবাদে সব জ্বলে পুড়ে মরে গেলেও মাথা নত না করার বিষয় উত্থাপনের মধ্য দিয়ে 'বিদ্রোহী' কবিতার মূলভাবকে পুরোপুরি ধারণ করেছে।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার মূলভাবকে পুরোপুরি ধারণ করতে পেরেছে কি? …

উদ্দীপক

“হঠাৎ নিরীহ মাটিতে কখন/জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে/আবার এসেছে বাংলাদেশের প্রাণ 'হয় ধান নয় প্রাণ'-এ শব্দে/সারাদেশ দিশাহারা, একবার মরে ভুলে গেছে আজ/মৃত্যুর ভয় তারা। শাবাশ বাংলাদেশ, এ পৃথিবী/ অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।

নটরডেম কলেজ · 2024

উত্তর

ভারত সরকার কাজী নজরুল ইাসলামকে পদ্মভূষণ উপাধি দিয়েছিল

উত্তর

'আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ কথার দ্বারা আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। 'বিদ্রোহী' কবিতায় কবি বিদ্রোহী হিসেবে নিজের আত্মপরিচয়ের স্বরূপ উন্মোচন করেছেন । মানবপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি বিদ্রোহ করেছেন অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে। আপন আদর্শে স্থিত কবির এই বিদ্রোহী সত্তা স্বাধীনচেতা, আত্মপ্রত্যয়ী ও নির্ভীক। সংগত কারণেই কারও কাছে মাথা নত করেন না তিনি । প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে এ বিষয়টিই প্রকাশিত হয়েছে ।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতায় কবির বিদ্রোহী চেতনার সাদৃশ্য রয়েছে। 'বিদ্রোহী' কবিতায় কবি আত্মজাগরণের' সদম্ভ প্রকাশের মাধ্যমে সচেতনতার বাণী প্রচার করেছেন। কবি সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে বিদ্রাহ ঘোষণা করেছেন। অন্যায়ের অবসান না হওয়া পর্যন্ত কবি কোনো অশুভ শক্তির কাছে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কবি অত্যাচারীর সব দম্ভ ধ্বংস করার প্রতিজ্ঞা করেছেন। উদ্দীপকে হঠাৎ নিরীহ, প্রাণহীন প্রান্তরে সচেতনতার ধানের জন্ম হয়েছে যা অনেক রক্ত বিসর্জনের ফল। আত্মঅধিকার আদায় না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষিত হয়েছে। উদ্দীপকের মৃত্যু, ভয় সব একপাশে রেখে অন্যায়ের উৎপাটন করে মাথা নত না করার বিষয়টি বিদ্রোহী কবিতার আত্মজাগরণ, অধিকার আদায়ের প্রত্যয়ের বিদ্রোহী চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার মূলভাবকে পুরোপুরি ধারণ করতে পেরেছে। 'বিদ্রোহী' কবিতায় কবি আত্মজাগরণের প্রচার করেছেন, অন্যায়ের অবসানে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন। অন্যায়ের অবসানে মহা-প্রলয়ের নটরাজ, সাইক্লোন হয়ে সব অনিয়ম, উচ্ছৃঙ্খলতা ভেঙে চুরমার করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কবি এখানে একসাথে প্রেম ও দ্রোহের বাণী প্রচার করেছেন। ইস্রাফিলের শিঙ্গার হুক্কারে অন্যায়ের অবস্থানের কথা বলেছেন। কোনোভাবেই অন্যায়ের কাছে মাথা নত না করে আপন মহিমায় নিজেকে প্রকাশ করেছেন। উদ্দীপকে দেখা যায় হঠাৎ অনেক মৃত্যু, জরার পর বাংলাদেশের মাটিতে সচেতনতার আবির্ভাব হয়েছে। অন্যায়ের অবসান, স্বাধীনতা নয়-তো মৃত্যুকে বেছে নেওয়ার প্রত্যয় ব্যক্ত হয়েছে। মৃত্যুকে ভয় না করে আত্মঅধিকার আদায়ের অমোঘ বাণী প্রকাশ পেয়েছে। সব জ্বলে পুড়ে মরে গিয়ে ছারখার হলেও অধিকার আদায় ছাড়া মাথা নত না করার বাণী প্রচারিত হয়েছে। 'বিদ্রোহী' কবিতায় আত্মঅধিকার আদায়ের জন্য কবি সচেতনতার বীজ বপন করে অন্যায়ের অবসানে মহা প্রলয়, সাইক্লোন হয়ে অনিয়ম, উচ্ছৃঙ্খলতা ভাঙার প্রত্যয় ব্যক্ত করে অন্যায়ের কাছে মাথা নত না করার যে বাণী প্রচার করেছেন, তা উদ্দীপকে সচেতনতার ধান এবং অন্যায়ের প্রতিবাদে সব জ্বলে পুড়ে মরে গেলেও মাথা নত না করার বিষয় উত্থাপনের মধ্য দিয়ে 'বিদ্রোহী' কবিতার মূলভাবকে পুরোপুরি ধারণ করেছে।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়স
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

  • ইতিবাচক
  • দুঃসাহস
  • বয়স
  • তারুণ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?

  • পৃথিবীকে, দেখার জন্য
  • আন্দোলন করার জন্য
  • অধিকার আদায়ের জন্য
  • স্বাধীনভাবে চলার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3."এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

রাজশাহী বোর্ড

  • তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
  • তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
  • আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
  • দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

  • পনেরো
  • ষোলো
  • সতেরো
  • আঠারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

  • আঠারো বছর বয়স ভয়ংকর
  • পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

  • প্রাণবন্ত শ্রমিকেরা
  • প্রাণবন্ত তরুণেরা
  • ভীরু-কাপুরুষেরা
  • অহংকারী স্বার্থপরেরা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?

  • জীবনের গতিশীলতার জন্য
  • জীবনের বাধাহীনতার জন্য
  • তারুণ্যের অস্থিরচিত্ততার জন্য
  • জীবনের যান্ত্রিকতার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?

  • এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
  • এ বয়স জানে রক্তদানের পুণ্য
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?

  • শান্তি ও অশান্তিতে
  • দুর্যোগে আর ঝড়ে
  • হাসি আর কান্নায়
  • ভালো ও মন্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

  • অদম্য হয়ে উঠে বলে
  • অপ্রতিরোধ্য শক্তির বলে
  • বাধাহীন, গতিময় বলে
  • নতুন ভাবনা প্রেরণা জোগায় বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?

  • এ বয়স সকল বাধা ভাঙতে পারে
  • এ বয়সে কোনো বাধা ভাঙতে হয় না
  • এ বয়সে পরিবারের সকলের সহযোগিতায় চলা যায়
  • এ বয়স ভয় বিশ্বাস করে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

  • নিয়ম ভাঙার
  • স্বাধীনভাবে চলার
  • যুদ্ধে অংশগ্রহণের
  • স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?"এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।