উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতায় কবির বিদ্রোহী চেতনার সাদৃশ্য রয়েছে। 'বিদ্রোহী' কবিতায় কবি আত্মজাগরণের' সদম্ভ প্রকাশের মাধ্যমে সচেতনতার বাণী প্রচার করেছেন। কবি সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে বিদ্রাহ ঘোষণা করেছেন। অন্যায়ের অবসান না হওয়া পর্যন্ত কবি কোনো অশুভ শক্তির কাছে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কবি অত্যাচারীর সব দম্ভ ধ্বংস করার প্রতিজ্ঞা করেছেন। উদ্দীপকে হঠাৎ নিরীহ, প্রাণহীন প্রান্তরে সচেতনতার ধানের জন্ম হয়েছে যা অনেক রক্ত বিসর্জনের ফল। আত্মঅধিকার আদায় না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষিত হয়েছে। উদ্দীপকের মৃত্যু, ভয় সব একপাশে রেখে অন্যায়ের উৎপাটন করে মাথা নত না করার বিষয়টি বিদ্রোহী কবিতার আত্মজাগরণ, অধিকার আদায়ের প্রত্যয়ের বিদ্রোহী চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? আলোচনা করো ।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর