শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থীদের চরিত্রে 'আঠারো বছর বয়স' কবিতায় উল্লিখিত কোন বৈশিষ্ট্যের মিল রয়েছে? আলোচনা করো ।

উত্তর: 'আঠারো বছর বয়স' কবিতায় উল্লেখিত বিপদে ঝুঁকি নেয়ার যে মানসিকতা আঠারো বছর বয়সে থাকে ঠিক সেই মানসিকতাই ফুটে উঠেছে উদ্দীপকের শিক্ষার্থীদের মধ্যে । 'আঠারো বছর বয়স' কবিতায় কবি বলেছেন বয়ঃসন্ধিক্ষণের এই সময়টিতে মানুষের শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে। ফলে আবেগের আতিশয্যে তারা ভালো এবং মন্দ যেকোনো কাজেই সর্বোচ্চ শক্তি নিয়ে এগিয়ে যায় । পদাঘাতে কঠিন বাধা পেরিয়ে মানুষকে বিপথ থেকে রক্ষা করতে ঝুঁকি নিতে জানে তারা। সমাজের বিপদে তারা অগ্রণী ভূমিকা পালন করে। মানবতার কল্যাণে তারা নিজের জীবনকেও বাজি রাখতে জানে । উদ্দীপকে বহুতল ভবনের আগুন নেভানোর জন্য তরুণরাই সাহসিকতার সাথে এগিয়ে আসে । যান চলাচল স্বাভাবিক করে আগুন নিভাতে সহায়তা করে। কাঁধে কাঁধ মিলিয় অসহায়দের বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে আসে। আলোচ্য 'আঠারো বছর বয়স' কবিতায়ও দেখা যায়, তারা কোনো কিছুতেই মাথা নোয়াতে জানে না, বিপদের মুখে তারাই অগ্রণী ভূমিকা পালন করে। সুতরাং 'আঠারো বছর বয়স' কবিতায় উল্লিখিত তরুণদের মানব কল্যাণে নিজেদের বিলিয়ে দেওয়ার বিষয়টির সাথে উদ্দীপকের শিক্ষার্থীদের মিল রয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থীদের চরিত্রে 'আঠারো বছর বয়স' কবিতায় উল্ল…

উদ্দীপক

বহুতল ভবন দয়াল টাওয়ারে আগুন লাগার পর কালো ধোঁয়ায় চারদিকে ছেয়ে যায় । উৎসুক মানুষের ভিড়ে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্সগুলো ঠিকমতো চলাচল করতে পারছিল না। ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেয় আশপাশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা । হাতে হাত ধরে যান চলাচল ও অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছিল তারা।

নটরডেম কলেজ · 2024

উত্তর

সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম নিবারণচন্দ্র ভট্টাচার্য ।

উত্তর

জীবনের সন্ধিক্ষণে নানা জটিলতা অতিক্রম করতে হয় বলে আঠারো বছর বয়স দুর্যোগে হাল ঠিক রাখতে পারে না । আঠারো বছর বয়সে তরুণদের নানাবিধ সমস্যা মোকাবিলা করতে হয়। নানা ধরনের পরিবর্তনের মুখোমুখি হয়ে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ তরুণেরা ভুলপথে চালিত হতে পারে। নতুন নতুন পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে তারা দিকভ্রষ্ট হতে পারে। মূলত আঠারো বছর বয়সে তরুণদের মানসিক ও শারীরিক শক্তির যে স্ফুরণ ঘটে তা অভিজ্ঞতার অভাবে ভুল পথে চালিত হলে তাদের জীবনে দুর্যোগ নেমে আসতে পারে, আর এই দুর্যোগ মোকাবিলায় সচেতনভাবে হাল ধরা কঠিন ।

উত্তর

'আঠারো বছর বয়স' কবিতায় উল্লেখিত বিপদে ঝুঁকি নেয়ার যে মানসিকতা আঠারো বছর বয়সে থাকে ঠিক সেই মানসিকতাই ফুটে উঠেছে উদ্দীপকের শিক্ষার্থীদের মধ্যে । 'আঠারো বছর বয়স' কবিতায় কবি বলেছেন বয়ঃসন্ধিক্ষণের এই সময়টিতে মানুষের শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে। ফলে আবেগের আতিশয্যে তারা ভালো এবং মন্দ যেকোনো কাজেই সর্বোচ্চ শক্তি নিয়ে এগিয়ে যায় । পদাঘাতে কঠিন বাধা পেরিয়ে মানুষকে বিপথ থেকে রক্ষা করতে ঝুঁকি নিতে জানে তারা। সমাজের বিপদে তারা অগ্রণী ভূমিকা পালন করে। মানবতার কল্যাণে তারা নিজের জীবনকেও বাজি রাখতে জানে । উদ্দীপকে বহুতল ভবনের আগুন নেভানোর জন্য তরুণরাই সাহসিকতার সাথে এগিয়ে আসে । যান চলাচল স্বাভাবিক করে আগুন নিভাতে সহায়তা করে। কাঁধে কাঁধ মিলিয় অসহায়দের বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে আসে। আলোচ্য 'আঠারো বছর বয়স' কবিতায়ও দেখা যায়, তারা কোনো কিছুতেই মাথা নোয়াতে জানে না, বিপদের মুখে তারাই অগ্রণী ভূমিকা পালন করে। সুতরাং 'আঠারো বছর বয়স' কবিতায় উল্লিখিত তরুণদের মানব কল্যাণে নিজেদের বিলিয়ে দেওয়ার বিষয়টির সাথে উদ্দীপকের শিক্ষার্থীদের মিল রয়েছে।

উত্তর

আত্মত্যাগ ও মানবতা তারুণ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য।' উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ । 'আঠারো বছর বয়স' কবিতায় কবি বলেছেন তারুণ্যের শক্তি দমিয়ে রাখা যায় না, তারা তাদের ইচ্ছা পূরণে সর্বোচ্চ বিসর্জন দিতে জানে। এ বয়স পাথরের মতো কঠিন বাধাও পদাঘাতে ভেঙে ফেলতে পারে। আবেগ তাড়িত হয়ে অপরের কল্যাণে নিজের জীবন বাজি রাখতে পারে। তাই এরা যেকোনো ভয়কে জয় করতে পারে। এ বয়স অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে কল্যাণের শপথ নিয়ে অপরের বিপদে এগিয়ে আসতে জানে । উদ্দীপকে বর্ণিত বহুতল ভবনে আগুন লাগায় চারদিকে উৎসুক মানুষের ভিড়ে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ঠিকমতো যেতে পারছিল না । তখন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে যান চলাচল করতে এগিয়ে আসে এবং তারা অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় । আলোচ্য 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্য শক্তির একটি দিক হলো তারা যেকোনো বিপদে মানুষের সাহায্যে এগিয়ে আসে। আত্মত্যাগ ও মানবতা তারুণ্যের একটি বিশেষ বৈশিষ্ট্য যা এ কবিতায় তরুণদের মাঝে রয়েছে বলে কবি উল্লেখ করেছেন । উদ্দীপকেও আমরা দেখি, আগুন নিভানোর কাজে এবং অসহায়দের রক্ষার জন্য তরুণরা একত্র হয়ে এগিয়ে এসেছেন যা মানবতা ও আত্মত্যাগে বলীয়ান হওয়ার অন্যতম দৃষ্টান্ত । তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়স
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

  • ইতিবাচক
  • দুঃসাহস
  • বয়স
  • তারুণ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?

  • পৃথিবীকে, দেখার জন্য
  • আন্দোলন করার জন্য
  • অধিকার আদায়ের জন্য
  • স্বাধীনভাবে চলার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3."এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

রাজশাহী বোর্ড

  • তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
  • তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
  • আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
  • দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

  • পনেরো
  • ষোলো
  • সতেরো
  • আঠারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

  • আঠারো বছর বয়স ভয়ংকর
  • পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

  • প্রাণবন্ত শ্রমিকেরা
  • প্রাণবন্ত তরুণেরা
  • ভীরু-কাপুরুষেরা
  • অহংকারী স্বার্থপরেরা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?

  • জীবনের গতিশীলতার জন্য
  • জীবনের বাধাহীনতার জন্য
  • তারুণ্যের অস্থিরচিত্ততার জন্য
  • জীবনের যান্ত্রিকতার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?

  • এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
  • এ বয়স জানে রক্তদানের পুণ্য
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?

  • শান্তি ও অশান্তিতে
  • দুর্যোগে আর ঝড়ে
  • হাসি আর কান্নায়
  • ভালো ও মন্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

  • অদম্য হয়ে উঠে বলে
  • অপ্রতিরোধ্য শক্তির বলে
  • বাধাহীন, গতিময় বলে
  • নতুন ভাবনা প্রেরণা জোগায় বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?

  • এ বয়স সকল বাধা ভাঙতে পারে
  • এ বয়সে কোনো বাধা ভাঙতে হয় না
  • এ বয়সে পরিবারের সকলের সহযোগিতায় চলা যায়
  • এ বয়স ভয় বিশ্বাস করে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

  • নিয়ম ভাঙার
  • স্বাধীনভাবে চলার
  • যুদ্ধে অংশগ্রহণের
  • স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?"এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।