"তারুণ্যই সমাজ বিনির্মাণের চালিকাশক্তি।"- উদ্দীপক এবং 'আঠারো বছর বয়স' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: "তারুণ্যই সমাজ বিনির্মাণের চালিকাশক্তি।" উদ্দীপক ও - 'আঠারো বছর বয়স' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ। তরুণরাই যেকোনো দেশের মানবকল্যাণ ও সমাজ বিনির্মাণের অগ্রদূত। তারুণ্যের ধর্মই হলো ত্যাগ ও সেবা। তরুণরাই অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো ঝুঁকি নিতে পারে। আর তাই তারুণ্যকেই সমাজ বিনির্মাণের চালিকাশক্তি বা প্রধান কারিগর বলা হয়ে থাকে। উদ্দীপকের বর্ণনায় তারুণ্যশক্তির ইতিবাচক বৈশিষ্ট্যগুলোকে উপস্থাপন করা হয়েছে। যারা অপরিমেয় শক্তির অধিকারী, যাদের গতিবেগ ঝাঞ্ঝার মতো, যাদের প্রখর সূর্যের মতো তেজ, বিপুল যাদের আশা, ক্লান্তিহীন যাদের উৎসাহ, যাদের সাধনা অটল, যারা মৃত্যুকে হাতের মুঠোয় ধরে রাখে তাদেরকেই মূলত তরুণ বলা হয়। এই দিকগুলো তারুণ্যের ইতিবাচক দিক। এই তারুণ্যশক্তির নানা দিক 'আঠারো বছর বয়স' কবিতায়ও কবি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি আঠারো বছর বয়সের তরুণদের জয়গান গেয়েছেন। এছাড়াও তারা ভঙ্গুর সমাজ বাস্তবতায় চারপাশের অন্যায়-অত্যাচার, শোষণ-পীড়ন, সামাজিক বৈষম্য ও কুসংস্কার দেখে ক্ষুব্ধ হয়। অসীম সাহসের সঙ্গে সব বাধা উপেক্ষা করে তারুণ্যেরই জয়গান গলা ছেড়ে গায়। সামাজিক সংস্কারমূলক ও সেবাধর্মী কাজে তরুণদের ভূমিকা অপরিসীম। এজন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত এ দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। সুতরাং উদ্দীপক এবং 'আঠারো বছর বয়স' কবিতার আলোকে প্রমাণিত হয় যে, তারুণ্যই সমাজ বিনির্মাণের চালিকাশক্তি
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"তারুণ্যই সমাজ বিনির্মাণের চালিকাশক্তি।"- উদ্দীপক এবং 'আঠারো বছর বয়…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর