উদ্দীপকের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার বিষয়বস্তুগত সাদৃশ্য আলোচনা কর।
উত্তর: তারুণ্যের ধর্ম কেমন হয় এদিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার বিষয়বস্তুগত সাদৃশ্য রয়েছে। তারুণ্য হলো মানবজীবনের উল্লেখযোগ্য একটি সময়। এই সময় মানুষের যতটা প্রাণপ্রাচুর্য থাকে তা আর অন্য সময় পাওয়া যায় না। এই সময় মানুষ নিজের মধ্যে ভাবনার লেশমাত্র না রেখে শুধু দুর্বার গতিতে এগিয়ে চলে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তরুণের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রতি আলোকপাত করেছেন। এই বয়সটা হলো এমন এক সময় যখন মানুষ কৈশোরের পরনির্ভরশীলতা ত্যাগ করে স্বনির্ভর হতে শেখে। এই সময় তরুণের থাকে তাজা রক্ত। তারা নিজেদের নিয়ে ভাবার অবকাশ পায় না। তাদের ধর্মই হলো দুর্বার গতিতে ছুটে চলা। তারা দেশ ও জাতির কল্যাণে ঝাঁপিয়ে পড়তে সদা প্রস্তুত। উদ্দীপকেও তরুণের ধর্মের কথাই বলা হচ্ছে। তাদের অফুরান প্রাণচঞ্চলতা ও দুঃসাহসিকতা পথচলার শক্তি জোগায়। অর্থাৎ তরুণের ধর্ম কেমন হয় তা উদ্দীপকেও বর্ণিত হয়েছে। এভাবে তারুণ্যের ধর্মের প্রতি আলোকপাতের দিক থেকে উদ্দীপক ও আলোচ্য কবিতার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার বিষয়বস্তুগত সাদৃশ্য আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর