সমাজের দুরবস্থা লাঘবে উদ্দীপকের সোহরাব কতটুকু সহায়ক বলে তুমি মনে কর? 'আঠারো বছর বয়স' কবিতার আলোকে মূল্যায়ন কর।
উত্তর: সমাজের দুরবস্থা লাঘবে উদ্দীপকের সোহরাব পুরোপুরি সহায়ক বলে আমি মনে করি, 'আঠারো বছর বয়স' কবিতার আলোকে বিষয়টি বিচার করা যায়। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবন সমাজকে কেবল পেছনের দিকে ঠেলে দেয়। এ ধরনের জীবন সমাজ উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না। তবে তারুণ্যশক্তির ইতিবাচক বৈশিষ্ট্যের দ্বারা সমাজের পরিবর্তন হতে পারে, দুরবস্থা লাঘব হতে পারে। উদ্দীপকে সোহরাবের তারুণ্যশক্তির প্রকৃত পরিচয় পাওয়া যায়। সে সন্ত্রাসীদের হাত থেকে অসীম সাহসিকতায় বিপদগ্রস্ত জসিম মাস্টারকে রক্ষা করে। সোহরাব যা করেছে, তা উপস্থিত জনতার আর কেউ করেনি। সোহরাবের মতো তরুণদের দ্বারাই সমাজের দুরবস্থা দূর হতে পারে। এই কথাগুলো 'আঠারো বছর বয়স' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। কবি এখানে তারুণ্যের জয়গানের পাশাপাশি তাদের নিজেদের জীবনকে যথাযথভাবে পরিচালনার কথাও বলেছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণব্রত প্রভৃতি বৈশিষ্ট্যের প্রত্যাশা করেছেন। নানান সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। কারণ এর দ্বারাই সমাজের দুরবস্থা দূর হতে পারে। এসব দিক বিচারে সমাজের দুরবস্থা লাঘবে তারুণ্যদীপ্ত সোহরাব পুরোপুরি সহায়ক হবে বলে আমি মনে করি।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
সমাজের দুরবস্থা লাঘবে উদ্দীপকের সোহরাব কতটুকু সহায়ক বলে তুমি মনে কর…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর