উদ্দীপকের আলোকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত যৌবনের স্বতঃস্ফূর্ত প্রকাশের স্বরূপ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতা উভয় জায়গাতেই. যৌবনের স্বতঃস্ফূর্ত প্রকাশের রূপ রয়েছে। যৌবন হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময়ে অনেক দোষ-গুণ এসে মানুষের সাথে মেশে। এই সময়ে মানুষ নিজেকে যেভাবে চালনা করে তার বাকি জীবনে সেই প্রভাব প্রতিফলিত হয়। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি কৈশোর থেকে মানুষের যৌবনে পদার্পণের রূপটি তুলে ধরেছেন। এই সময় মানুষের শরীরে থাকে তাজা রক্ত। তারা যেমন সজীব তেমনই চারপাশও সব সময় সজীব রাখতে চায়। যৌবনের প্রারম্ভের এই সময়ে মানুষ পথের কোনো বাধাকেই বাধা মনে করে না। যেকোনো বাধাকে পায়ের নিচে দলে তারা পথ এগিয়ে চলে। যৌবন যেমন চিরসবুজ তেমনই এই পর্যায়ে মানুষ পুরানো-জরাকে ভেঙে নতুন সৃষ্টির দিকে ধাবমান হয়। বিপদে- আপদে যৌবনের এই সময়ে মানুষ ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকেও কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই সময়কে ধারণ করা হয়েছে। যৌবনের এই সময়ের ধর্মই হলো মাথা নত না করে এগিয়ে যাওয়া। উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতায় মূলত কৈশোর পার করে যৌবনে মানুষের বৈশিষ্ট্য কেমন হয় সেই দিকটিই তুলে ধরা হয়েছে। উভয়ই যৌবনের স্বতঃস্ফূর্ত প্রকাশের স্বরূপ উন্মোচন করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত যৌবনের স্বতঃস্ফূর্ত প…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর