উদ্দীপকের সোহরাবের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার তারুণ্যের চারিত্রিক বৈশিষ্ট্যের তুলনা কর।
উত্তর: উদ্দীপকের সোহরাবের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে 'আঠারো বছর বয়স' কবিতায় উল্লিখিত তারুণ্যের ইতিবাচক বৈশিষ্ট্যের তুলনা করা যায়। তারুণ্য বহু ইতিবাচক বৈশিষ্ট্যে চিহ্নিত। এগুলোই জাতীয় জীবনের চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে। এই তরুণেরাই সাহসিকতার সাথে বিপদের মোকাবিলা করতে পারে। অসহায়ের পাশে দাঁড়িয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। উদ্দীপকে সাহসী তরুণ সোহরাব সন্ত্রাসীদের হাত থেকে জসিম মাস্টারকে রক্ষা করে। বিপদের ভয়কে তোয়াক্কা না করে সাহসিকতার সাথে সন্ত্রাসীদের হাত থেকে তাকে উদ্ধার করে সে। সোহরাবের মাঝে যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে, সেগুলো 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের ইতিবাচক দিক। কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা প্রভৃতি তারুণ্যের মাঝে বিদ্যমান থাকে। এই ইতিবাচক বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের সোহরাব চরিত্রের সাথে তুলনীয়।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের সোহরাবের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে 'আঠারো বছর বয়স' কবিতা…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর