পল্টুর পরোপকারের বিষয়টি 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকটির ইঙ্গিতবাহী?- বুঝিয়ে দাও।
উত্তর: পল্টুর পরোপকারের বিষয়টি 'আঠারো বছর বয়স' কবিতার আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে পরোপকার করার দিকটির ইঙ্গিতবাহী। আঠারো বছর বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়। এই বয়সে মানুষ যৌবনে পদার্পণ করে আত্মপ্রত্যয়ী হয়। তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। চারপাশের অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ইত্যাদি দেখে প্রাণবন্ত তরুণেরা প্রতিবাদী হয়ে ওঠে। অত্যাচারিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে উপকার করে। উদ্দীপকে পল্টুর পরোপকারের বিষয়টির মধ্যেও আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য বিদ্যমান। পল্টুও নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবেশীকে ডাকাতদের আক্রমণ থেকে রক্ষা করে। কেউ নিখোঁজ হলে পল্টু দিনরাত পরিশ্রম করে খুঁজে আনার চেষ্টা করে। আবার কারো আত্মীয়কে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার জন্য সবার আগে পল্টু দৌড়ে যায়। পল্টুর এই মহানুভবতা তার বয়সের সাথে মিশে আছে। আঠারো বছর বয়সের মানুষই এমন নির্বিঘ্নে মানুষের পাশে আসতে পারে, পাশে দাঁড়াতে পারে, নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে পারে। তাই বলা যায়, পল্টুর পরোপকারের বিষয়টি 'আঠারো বছর বয়স' কবিতার আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে পরোপকার করার দিকটির ইঙ্গিতবাহী।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
পল্টুর পরোপকারের বিষয়টি 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকটির ইঙ্গিতবাহ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর