'এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'- উক্তিটি উদ্দীপকের নীলার ক্ষেত্র কীভাবে প্রযোজ্য? বুঝিয়ে দাও।
উত্তর: এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'- উক্তিটি নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার দিক থেকে উদ্দীপকের নীলার ক্ষেত্রে প্রযোজ্য । 'আঠারো বছর বয়স' কবিতায় কবি নিজ অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি প্রত্যেকের জীবনে নানা কারণে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বস্তুত এ বয়সে নানা আবেগ, উচ্ছ্বাস ও উত্তেজনায় তরুণ প্রাণ ক্ষতবিক্ষত হয়। অনেক সময় এ বয়সের তরুণরা না বুঝেই ঝুঁকি নেয়, যা প্রায়ই বিপদ ডেকে আনে । উদ্দীপকের নীলা লেখাপড়ায় বেশ ভালো। কিন্তু কলেজ জীবনের শুরুতেই সে কুসঙ্গে পড়ে জীবনে চরম বিপর্যয় ডেকে আনে। তার আর লেখাপড়া করা হয়ে ওঠে না। বরং তার নাম শুনলেই অন্যদের মনে আতঙ্কের সৃষ্টি হয়। আলোচ্য কবিতাটিতে কবি এ বয়সের তরুণদের নানা ইতিবাচক ও নেতিবাচক মতাদর্শ এবং কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কথা উল্লেখ করে সচেতন করেছেন। উদ্দীপকের নীলা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় প্রশ্নোক্ত কথাটি নীলার ক্ষেত্রে প্রযোজ্য ।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
'এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'- উক্তিটি উদ্দীপকের নীলার ক্ষেত্র কীভা…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর