"এ দেশের বুকে আঠারো আসুক নেমে”—কবির এ প্রত্যাশা উদ্দীপকের ফারাজ আইয়াজ কতটুকু পূরণ করেছে? তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: "এ দেশের বুকে আঠারো আসুক নেমে”—কবির এ প্রত্যাশা উদ্দীপকের ফারাজ আইয়াজ পরিপূর্ণভাবে পূরণ করেছে। তারুণ্যশক্তি কোনো বাধা মানে না। তরুণরা দেহ ও মনের জরাজীর্ণতা পেছনে ফেলে দুর্বার গতিতে সামনে এগিয়ে যায়। তারা দুর্লঙ্ঘ পর্বত, বিপদসংকুল পথ পার হয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চায় । 'আঠারো বছর বয়স' কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য এদেশের বুকে আঠারো নেমে আসার প্রত্যাশা করেছেন। কবি আশা করেন, এই বয়সের তরুণরা এই দেশটাকে সত্য, সুন্দর ও কল্যাণময় করে গড়ে তুলবে। অত্যাচার, উৎপীড়ন প্রতিহত করবে। তরুণরা মহৎ সৃষ্টির আনন্দে উদ্বেলিত হবে। উদ্দীপকের তরুণ ফারাজ আইয়াজ হোসেন, বিপদের মুখে বন্ধুদের ছেড়ে আসতে রাজি না হওয়ায় দুষ্কৃতিকারীদের হাতে প্রাণ হারায়। সে প্রকৃত বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করে, বন্ধুত্বের জন্য জীবন উৎসর্গ করে। দৃঢ়তার সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ভালোবাসা ও সহানুভূতির মাধমে ভিন্ন ভিন্ন গোষ্ঠী, ধর্ম ও জাতীয়তার মানুষের মানবিকতাকে একসূত্রে গ্রথিত করেছে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে তার এই অসাধারণ চারিত্রিক দৃঢ়তা প্রদর্শন বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। উক্ত ঘটনার মধ্য দিয়ে তাঁর তারুণ্যশক্তি যে মাথা নোয়ানোর নয় সেই বিষয়টি প্রতিফলিত হয়েছে। কবি তাঁর 'আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যের জয়গান গেয়েছেন এবং আঠারো যেন এদেশের বুকে আবার ফিরে আসে সেই আশাবাদও ব্যক্ত করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"এ দেশের বুকে আঠারো আসুক নেমে”—কবির এ প্রত্যাশা উদ্দীপকের ফারাজ আইয…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর