"ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর!” - এ চরণে কবি সুকান্ত ভট্টাচার্যের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।” তুমি কী মনে করা বিশ্লেষণ কর।
উত্তর: "ভেঙে আবার ঘুরতে জানে সেই চির-সুন্দর!" - এ চরণে কবি সুকান্ত ভট্টাচার্যের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। তারুণ্য শক্তি সব সময় অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে। তরুণরা সংগ্রামী চেতনা লালন করে। দেশ ও দেশের মানুষকে শত্রুর হাত থেকে মুক্ত রাখতে কাজ করে। তারা সমস্ত জড়তা কাটিয়ে নতুনদের বিজয়কেতন উড়ায়। তারা পুরনো কে ভেঙে নতুন করে গড়ে তুলতে চায় । ধ্বংস দেখে দেখে যারা ভয় পায় তাদেরকে তারা সাহস দেয়, নতুন সৃষ্টির অনুপ্রেরণা যোগায়। পৃথিবীর সমস্ত সুন্দরকে তারা দূর করে কল্যাণকর পৃথিবী গড়ে তুলতে চায়। আঠারো বছর বয়স কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন আঠারো বছর বয়সী তরুণরা কখনো কোন বাধা মানে না চলতি পথে থেমে যায় না তারা সব অন্যায় অবসান-কল্পে আত্মপ্রত্যয় নিয়ে কাজ করে। চলার পথে বাঁধা এলে তারা একে জড়তা মনে না করে এগিয়ে যায় সামনের দিকে। তারুণ্যশক্তির মাধ্যমে তারা সত্যিকারের সৌন্দর্যকে বহিঃপ্রকাশ করে।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর!” - এ চরণে কবি সুকান্ত ভট্টাচার…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর