উদ্দীপকের 'কিশোর গ্যাঙের তাণ্ডব'—'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকটি নির্দেশ করে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'কিশোর গ্যাঙের তাণ্ডব'—'আঠারো বছর বয়স' কবিতার নেতিবাচক দিকটি নির্দেশ করে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের নানা বৈশিষ্ট্য তুলে ধরে এর জয়গান করেছেন। বস্তুত, কৈশোর থেকে যৌবনে পা রাখার এ বয়সটি যেকোনো মানুষের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বয়সেই তরুণেরা নানা ইতিবাচক ও নেতিবাচক মতাদর্শ এবং কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হতে শুরু করে। সংগত কারণেই জাতীয় জীবনেও এর সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। উদ্দীপকের পলাশ ও কাজলের শৈশব কৈশোরের দুরন্ত দিনগুলোতে সুস্থ বিনোদন ছিল বলে তাদের শৈশবের দিনগুলো ছিল বলে তারা অসৎ সঙ্গে পড়ে বিপথে যাননি। আর বর্তমানে অসুস্থ বিনোদনের কবলে পড়ে তরুণ প্রজন্ম বিপথগামী হয়ে উঠেছে। ফলে তারা তৈরি করছে কিশোর গ্যাঙের মতো অসুস্থ দল। তারা অতিষ্ঠ করে তুলছে নগরবাসীদের। উদ্দীপকে এমন নেতিবাচকতার দিকটিই ফুটিয়ে তোলা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের 'কিশোর গ্যাঙের তাণ্ডব'—'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকটি …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর