শেয়ারFacebookWhatsApp

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কবির এ প্রত্যাশার কারণ কী? উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'– কবির এই প্রত্যাশার কারণ, কবি চান আঠারো বছর বয়সি তরুণের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো দিয়ে যেন জাতীয় জীবন পরিচালিত হয় । পরিবর্তনের জন্য চাই নতুন চিন্তা ও ভাবনা। কেননা, তরুণরাই গতানুগতিক ভাবনার বাইরে থেকে পৃথিবীকে দেখতে পায়। অসংগতি থেকে উত্তরণের জন্য তাই তরুণদেরই এগিয়ে আসতে হবে। 'আঠারো বছর বয়স' কবিতার কবি তাই প্রত্যাশা করেছেন সমস্যাপীড়িত এই দেশে আঠারো তার উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি এসব নিয়ে যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। উদ্দীপকে বলা হয়েছে নতুন জগতের সন্ধানে যারা মেরুর অভিযানে ছুটে চলে, পাখা বাধা থাকলেও যারা ঊর্ধ্বপানে উড়তে ভয় পায় না, তারাই তরুণ প্রাণ। যৌবনের ধর্মে যারা দীক্ষিত, প্রাণের মায়া উপেক্ষা করে তারা। নতুন কিছু সৃষ্টি করতে চায় । জীবনের উল্লাসে তারা বাধা-বিপত্তি করে এগিয়ে যায়। আলোচ্য কবিতায়ও নতুন সৃষ্টির লক্ষ্যে তরুণ প্রাণের অদম্য ইচ্ছার কথা ব্যক্ত হয়েছে। “আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যের যে দুর্বার গতি তার জয়গান করা কবি মনে করেন, এই গতি ও শক্তিকে কাজে লাগিয়ে সমাজে পরিবর্তন আনা সম্ভব । তরুণেরাই পারে পৃথিবীকে স্বপ্ন দেখাতে। তাই এই কবিতায় কবি চেয়েছেন জরাজীর্ণ, অসংগতিপূর্ণ ও বৈষম্যমূলক ব্যবস্থা নিরসনে তরুণেরাই যেন এগিয়ে আসে। কেননা, কবি জানেন মৃত্যু ঝুঁকি নিয়ে তরুণেরাই পারে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। এ দেশের বুকে আঠারো আসুক নেমে' উক্তিটি দ্বারা কবি কামনা করেছেন এই তারুণ্য বৈশিষ্ট্যই যেন আমাদের জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। উদ্দীপকেও পরিবর্তনের জন্য তারুণ্যের শক্তির কথাই বলা হয়েছে। তাই উদ্দীপক ও আলোচ্য কবিতায় কবির প্রত্যাশার তাৎপর্য তারুণ্য শক্তিকে গুরত্ব প্রদান করার মাধ্যমে ফুটে উঠেছে।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কবির এ প্রত্যাশার কারণ কী? উদ্দীপক…

উদ্দীপক

নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু-অভিযানে, পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্বপানে। তবুও থামে না যৌবন-বেগ, জীবনের উল্লাসে চলেছে চন্দ্র-মঙ্গল-গ্রহে স্বর্গে অসীমাকাশে। যারা জীবনের পসরা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারে করিতেছে ফিরি, ভীম রণভ‚মে প্রাণ বাজি রেখে চারে। আমি মরু-কবি- গাহি সেই বেদে-বেদুঈনদের গান,

Barisal · 2022

উত্তর

আঠারো বছর বয়স পদাঘাতে পাথর বাধা ভাঙতে চায়।

উত্তর

'সঁপে আত্মাকে শপথের কোলাহলে'— বলতে তরুণদের নব নব শপথে বলীয়ান হয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার দিকটির ইঙ্গিত দেওয়া হয়েছে। আঠারো বছর বয়সি তারুণ্য নানা ইতিবাচক বৈশিষ্ট্যে সমুজ্জল । এ বয়সি তরুণেরা স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। সেসব স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিত্যনতুন করণীয় সম্পাদনের জন্য তারুণ্যশক্তি নানামুখী শপথ গ্রহণ করে । প্রশ্নোক্ত 'সঁপে আত্মাকে শপথের কোলাহলে' কথাটির মাধ্যমে এ বিষয়টিই ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের কবি যে নবীনদের জয়গান গেয়েছেন তাদের প্রতি 'আঠারো বছর বয়স' কবিতার কবির বাধা-বিপত্তি পেরিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলার মনোভাবের তুলনা করা চলে । 'আঠারো বছর বয়স' কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কবি লক্ষ করেছেন, এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া । উদ্দীপকে বলা হয়েছে নতুন জগতের সন্ধানে নবীনেরা মেরু অভিযানে ছোটে। ডানা বাঁধা থাকলেও যৌবনের ধর্ম হলো ঊর্ধ্বপানে উড়ে যাওয়া। মৃত্যুর ভয়ে তরুণেরা কখনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পিছপা হয় না । 'আঠারো বছর বয়স' কবিতায়ও যৌবনের জয়গান গাওয়া হয়েছে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার এ বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেওয়ার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা- বিপত্তিকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য প্রস্তুত । উদ্দীপকেও জীবনের ঝুঁকি নিয়ে তরুণদের এগিয়ে চলার বিষয়টি উপস্থাপিত হয়েছে। সুতরাং, যৌবনের অদম্য প্রাণশক্তির দিক থেকে উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার সাদৃশ্য লক্ষ করা যায়।

উত্তর

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'– কবির এই প্রত্যাশার কারণ, কবি চান আঠারো বছর বয়সি তরুণের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো দিয়ে যেন জাতীয় জীবন পরিচালিত হয় । পরিবর্তনের জন্য চাই নতুন চিন্তা ও ভাবনা। কেননা, তরুণরাই গতানুগতিক ভাবনার বাইরে থেকে পৃথিবীকে দেখতে পায়। অসংগতি থেকে উত্তরণের জন্য তাই তরুণদেরই এগিয়ে আসতে হবে। 'আঠারো বছর বয়স' কবিতার কবি তাই প্রত্যাশা করেছেন সমস্যাপীড়িত এই দেশে আঠারো তার উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি এসব নিয়ে যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। উদ্দীপকে বলা হয়েছে নতুন জগতের সন্ধানে যারা মেরুর অভিযানে ছুটে চলে, পাখা বাধা থাকলেও যারা ঊর্ধ্বপানে উড়তে ভয় পায় না, তারাই তরুণ প্রাণ। যৌবনের ধর্মে যারা দীক্ষিত, প্রাণের মায়া উপেক্ষা করে তারা। নতুন কিছু সৃষ্টি করতে চায় । জীবনের উল্লাসে তারা বাধা-বিপত্তি করে এগিয়ে যায়। আলোচ্য কবিতায়ও নতুন সৃষ্টির লক্ষ্যে তরুণ প্রাণের অদম্য ইচ্ছার কথা ব্যক্ত হয়েছে। “আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যের যে দুর্বার গতি তার জয়গান করা কবি মনে করেন, এই গতি ও শক্তিকে কাজে লাগিয়ে সমাজে পরিবর্তন আনা সম্ভব । তরুণেরাই পারে পৃথিবীকে স্বপ্ন দেখাতে। তাই এই কবিতায় কবি চেয়েছেন জরাজীর্ণ, অসংগতিপূর্ণ ও বৈষম্যমূলক ব্যবস্থা নিরসনে তরুণেরাই যেন এগিয়ে আসে। কেননা, কবি জানেন মৃত্যু ঝুঁকি নিয়ে তরুণেরাই পারে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। এ দেশের বুকে আঠারো আসুক নেমে' উক্তিটি দ্বারা কবি কামনা করেছেন এই তারুণ্য বৈশিষ্ট্যই যেন আমাদের জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। উদ্দীপকেও পরিবর্তনের জন্য তারুণ্যের শক্তির কথাই বলা হয়েছে। তাই উদ্দীপক ও আলোচ্য কবিতায় কবির প্রত্যাশার তাৎপর্য তারুণ্য শক্তিকে গুরত্ব প্রদান করার মাধ্যমে ফুটে উঠেছে।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়স
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

  • ইতিবাচক
  • দুঃসাহস
  • বয়স
  • তারুণ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?

  • পৃথিবীকে, দেখার জন্য
  • আন্দোলন করার জন্য
  • অধিকার আদায়ের জন্য
  • স্বাধীনভাবে চলার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3."এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

রাজশাহী বোর্ড

  • তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
  • তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
  • আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
  • দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

  • পনেরো
  • ষোলো
  • সতেরো
  • আঠারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

  • আঠারো বছর বয়স ভয়ংকর
  • পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

  • প্রাণবন্ত শ্রমিকেরা
  • প্রাণবন্ত তরুণেরা
  • ভীরু-কাপুরুষেরা
  • অহংকারী স্বার্থপরেরা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?

  • জীবনের গতিশীলতার জন্য
  • জীবনের বাধাহীনতার জন্য
  • তারুণ্যের অস্থিরচিত্ততার জন্য
  • জীবনের যান্ত্রিকতার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?

  • এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
  • এ বয়স জানে রক্তদানের পুণ্য
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?

  • শান্তি ও অশান্তিতে
  • দুর্যোগে আর ঝড়ে
  • হাসি আর কান্নায়
  • ভালো ও মন্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

  • অদম্য হয়ে উঠে বলে
  • অপ্রতিরোধ্য শক্তির বলে
  • বাধাহীন, গতিময় বলে
  • নতুন ভাবনা প্রেরণা জোগায় বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?

  • এ বয়স সকল বাধা ভাঙতে পারে
  • এ বয়সে কোনো বাধা ভাঙতে হয় না
  • এ বয়সে পরিবারের সকলের সহযোগিতায় চলা যায়
  • এ বয়স ভয় বিশ্বাস করে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

  • নিয়ম ভাঙার
  • স্বাধীনভাবে চলার
  • যুদ্ধে অংশগ্রহণের
  • স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?"এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।