উদ্দীপকে কবি যাদের জয়গান গেয়েছেন তাদের প্রতি 'আঠারো বছর বয়স' কবিতার কবির মনোভাবের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের কবি যে নবীনদের জয়গান গেয়েছেন তাদের প্রতি 'আঠারো বছর বয়স' কবিতার কবির বাধা-বিপত্তি পেরিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলার মনোভাবের তুলনা করা চলে । 'আঠারো বছর বয়স' কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কবি লক্ষ করেছেন, এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া । উদ্দীপকে বলা হয়েছে নতুন জগতের সন্ধানে নবীনেরা মেরু অভিযানে ছোটে। ডানা বাঁধা থাকলেও যৌবনের ধর্ম হলো ঊর্ধ্বপানে উড়ে যাওয়া। মৃত্যুর ভয়ে তরুণেরা কখনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পিছপা হয় না । 'আঠারো বছর বয়স' কবিতায়ও যৌবনের জয়গান গাওয়া হয়েছে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার এ বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেওয়ার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা- বিপত্তিকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য প্রস্তুত । উদ্দীপকেও জীবনের ঝুঁকি নিয়ে তরুণদের এগিয়ে চলার বিষয়টি উপস্থাপিত হয়েছে। সুতরাং, যৌবনের অদম্য প্রাণশক্তির দিক থেকে উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার সাদৃশ্য লক্ষ করা যায়।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকে কবি যাদের জয়গান গেয়েছেন তাদের প্রতি 'আঠারো বছর বয়স' কবিতার…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর