'আহা! এমন সোনার টুকরা যদি সবার ঘরে জন্মাত!'— 'আঠারো' বছর বয়স' কবিতার শেষ পঙক্তির আলোকে উক্তিটি মূল্যায়ন করো ।
উত্তর: 'আহা! এমন সোনার টুকরা যদি সবার ঘরে জন্মাত!'— 'আঠারো বছর বয়স' কবিতায় 'বিধৃত তারুণ্যের ইতিবাচক বৈশিষ্ট্যগুলোর আলোকে উক্তিটি যথাযথ। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের নানা বৈশিষ্ট্য তুলে ধরে এর জয়গান করেছেন। বস্তুত, কৈশোর থেকে যৌবনে পা রাখার এ বয়সটি যেকোনো মানুষের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বয়সেই তরুণেরা নানা ইতিবাচক ও নেতিবাচক মতাদর্শ এবং কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হতে শুরু করে। সংগত কারণে জাতীয় জীবনেও এর সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। উদ্দীপকে সাজিদ নামের এক তরুণের কথা বর্ণিত হয়েছে। মার্জিত ব্যবহার এবং চরিত্রগুণে সে সকলের মন জয় করে নেয়। পড়াশোনার পাশাপাশি পরোপকারী মনোভাবের কারণে প্রতিবেশীরাও তাকে খুব ভালোবাসত । সাজিদের এ সকল গুণাবলি 'আঠারো বছর বয়স' কবিতায় বিধৃত তারুণ্যের ইতিবাচক বৈশিষ্ট্যগুলোর প্রতিই ইঙ্গিত করে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের জয়গান গেয়েছেন । তাঁর মতে, আঠারো বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। জড়, নিশ্চল ও প্রথাগত জীবনকে পেছনে ফেলে তরুণরা কল্যাণময় মহত্তম জীবনের স্বপ্ন দেখে। বিপদের মুখে তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করে। শুধু তা-ই নয়, দেশ ও জাতির প্রয়োজনে জীবন দিতেও তারা পিছপা হয় না। সেবাব্রত, পরোপকার, মানবকল্যাণের জন্য তারা উদ্যোগী হয়ে ওঠে। উদ্দীপকের সাজিদের আচরণেও এদিকটি পরিলক্ষিত হয়। তারুণ্যের এ সকল বৈশিষ্ট্য লক্ষ করেই কবি এ দেশের বুকে তারুণ্যের প্রত্যাবর্তন কামনা করেছেন । একই কারণে উদ্দীপকের সাজিদকে নিয়ে বয়স্করা প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করেছেন । সে বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
'আহা! এমন সোনার টুকরা যদি সবার ঘরে জন্মাত!'— 'আঠারো' বছর বয়স' কবিত…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর