এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'- উক্তিটি সাজিদের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য? বুঝিয়ে দাও ।
উত্তর: এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'— উক্তিটি নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার দিক থেকে উদ্দীপকের সাজিদের ক্ষেত্রে প্রযোজ্য। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি নিজ অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি প্রত্যেকের জীবনে নানা কারণে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বস্তুত, এ বয়সে নানা আবেগ, উচ্ছ্বাস ও উত্তেজনায় তরুণ প্রাণ ক্ষত-বিক্ষত হয়। অনেক সময় এ বয়সের তরুণরা না বুঝেই ঝুঁকি নেয়, যা প্রায়ই বিপদ ডেকে আনে । উদ্দীপকের তরুণ সাজিদ সদ্ব্যবহার এবং নানা গুণের কারণে সকলের প্রিয়পাত্র হয়ে উঠেছিল। প্রতিবেশীরা তার প্রশংসা করত। কিন্তু কুসঙ্গে পড়ে কিছুদিনের মধ্যেই সে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। অবশেষে মাদক গ্রহণের কারণে পুলিশ তাকে গ্রেফতার করে। তার এই ঘটনা 'আঠারো বছর বয়স' কবিতায় বিধৃত তারুণ্যের নেতিবাচক বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে। আলোচ্য কবিতাটিতে কবি এ বয়সের তরুণদের নানা ইতিবাচক ও নেতিবাচক মতাদর্শ এবং কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কথা উল্লেখ করে সচেতন করেছেন। উদ্দীপকের সাজিদ মাদকাসক্ত হওয়ার মতো এমনই এক নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হয়। এভাবেই প্রশ্নোক্ত 'এ বয়সে কানে আসে কত মন্ত্রণা' কথাটি সাজিদের ক্ষেত্রে সত্য হয়ে ধরা দেয়।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'- উক্তিটি সাজিদের ক্ষেত্রে কীভাবে প্রয…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর