"উদ্দীপকটিতে 'আঠারো বছর বয়স' কবিতার আতঙ্ক ও আশঙ্কার কথা ব্যক্ত হয়নি"- মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকটিতে 'আঠারো বছর বয়স' কবিতার আতঙ্ক ও আশঙ্কার কথা ব্যক্ত হয়নি।”- মন্তব্যটি যথার্থ। আঠারো বছর বয়স প্রত্যেক মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সে একজন তরুণ যেমন সঠিক শিক্ষা ও সত্তা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে পারে, আবার কুমন্ত্রণায় পড়ে সে অসৎপথেও চলে যেতে পারে। উদ্দীপকে তারুণ্যশক্তির দুর্বার গতিতে সামনে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যারা অসামান্য সাহসী এবং সাহস নিয়ে অসাধ্যকে সাধন করতে সক্ষম। তারুণ্যের এসব বৈশিষ্ট্য তারুণ্যশক্তির কিছু ইতিবাচক দিককে নির্দেশ করে। 'আঠারো বছর বয়স' কবিতায়ও কবি তারুণ্যশক্তির দুর্দমনীয় ও বাধাহীন শক্তির কথা বলেছেন। তবে করি এগুলোর পাশাপাশি আঠারো বছর বয়সের তরুণদের নিয়ে আতঙ্ক ও আশঙ্কার কথাও ব্যক্ত করেছেন যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি বলেছেন যে, এই বয়সে কানে অনেক মন্ত্রণা আসে, একটু অসাবধানতায় মানুষের জীবনে নেমে আসে করুণ পরিণতি। তাজা প্রাণগুলো এসব মন্ত্রণার কবলে পড়ে অসহ্য যন্ত্রণায় নষ্ট হয়ে যায়। তরুণদের নিয়ে এসব আতঙ্ক ও আশঙ্কার কথা 'আঠারো বছর বয়স' কবিতায় ব্যক্ত হলেও উদ্দীপকে প্রতিফলিত হয়নি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"উদ্দীপকটিতে 'আঠারো বছর বয়স' কবিতার আতঙ্ক ও আশঙ্কার কথা ব্যক্ত হয়নি…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর