উদ্দীপকের 'আমরা বিদ্যুৎ' এবং 'আঠারো বছর বয়সে'র 'পথে প্রান্তরে ছোটায় বহু তুফান' একই চেতনায় উদ্বুদ্ধ- আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'আমরা বিদ্যুৎ' এবং 'আঠারো বছর বয়স' কবিতার 'পথে প্রান্তরে ছোটায় বহু তুফান' একই চেতনায় উদ্বুদ্ধ- মন্তব্যটি যথার্থ। তরুণরা একটি জাতির খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। তারা দেশ ও জাতির কল্যাণে অসীম সাহস নিয়ে দুর্বার গতিতে চলতে পারে। বিদ্যুতের মতোই দ্রুত গতিতে তারা সকল সংকটময় মুহূর্তে সাড়া দিতে পারে। উদ্দীপকে তারুণ্যশক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে, যেখানে এক পর্যায়ে তাদেরকে বিদ্যুৎ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ যেমন দ্রুত গতির হয়ে থাকে, তেমনই তরুণরাও প্রবল গতি নিয়ে যেকোনো অসাধ্য সাধন করতে পারে। অন্যদিকে 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের এই দুর্বার গতিকে বোঝানোর জন্য তাদের গতিকে তুফানের সাথে তুলনা করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, তারুণ্যশক্তি কোনো বাধা মানে না। তারা যেকোনো প্রয়োজনে দুর্বার গতিতে পথে-প্রান্তরে তুফান ছুটিয়ে তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের দুর্বার গতিকে বোঝানোর জন্য তাদের পথে-প্রান্তরে তুফান ছোটানোর প্রসঙ্গ তুলে ধরেছেন। আর উদ্দীপকে তরুণদের দুর্বার গতি বোঝানোর জন্য তাদেরকে বিদ্যুতের সাথে তুলনা করা হয়েছে। উভয় ক্ষেত্রেই মূলত তারুণ্যশক্তির দুর্বার গতিকেই বোঝানো হয়েছে। এদিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের 'আমরা বিদ্যুৎ' এবং 'আঠারো বছর বয়সে'র 'পথে প্রান্তরে ছোটায়…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর