উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতায় উল্লিখিত প্রিয়জন বিচ্ছেদের বেদনা প্রকাশ পেয়েছে। তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে । স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে নেমে আসে গভীর শূন্যতা। তাঁর ব্যক্তিজীবন ও কাব্যসাধনা তাই বিষণ্নতার গাঢ় আঁধারে ঢেকে যায়। সেই গভীর দুঃখবোধই ফুটে উঠেছে । আলোচ্য কবিতায় । উদ্দীপকের মাধবীর মধ্যে স্বজন হারানোর যন্ত্রণা প্রকাশ পেয়েছে। মাধবী যাঁকে খুব ভালোবাসত, তিনি তাকে ছেড়ে চলে গেছেন। এখন তার কাছে এ জীবন তাই অর্থহীন মনে হয়। সবকিছুতেই সে কেবল শূন্যতাই খুঁজে পায়। অতি প্রিয় মানুষের বিচ্ছেদ তাকে বড়ো নিঃসঙ্গ করে দিয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও একই অনুভূতির অনুরণন | ঘটেছে। শীতের রিক্ততার স্মৃতি বারবার মনে পড়ায় কবি ঋতুরাজ বসন্তের আগমনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে পারেননি। অর্থাৎ প্রিয়জন চলে যাওয়ার বিষাদময় অনুভূতিই উদ্দীপক এবং আলোচ্য কবিতার মূল সুর ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর