“কবিতাংশটুকুর কবির দহন যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির অন্তর্দহন।”- মূল্যায়ন কর।
উত্তর: কবিতাংশটুকুর কবির দহন যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার ব কবির অন্তর্দহন – মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি । 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর অন্তহীন শোক এবং তার র ফলে জগৎ ও জীবনের প্রতি কবির নির্মম উদাসীনতার দিকটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কবি তাঁর সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে নিঃস্ব ও রিক্ত র হয়ে পড়েছেন। ফলে বসন্ত-বন্দনাও তাঁর কাছে অর্থহীন মনে হয় । উদ্দীপকের কবিতাংশের বর্ণনায় কবির শোকানুভূতি প্রকাশ পেয়েছে। ব্যক্তির বিরহবেদনার সঙ্গে প্রকৃতি মিলেমিলে একাকার হয়ে গেছে এখানে। পাখির র আঁকাবাঁকা সাদা ঝাঁক না ওড়া, নদীর ঢেউগুলোর নির্বাক থাকা, পাড় ভেঙে । পড়া কবির দুঃখ-বেদনা, রিক্ততাকেই যেন নির্দেশ করে। 'তাহারেই পড়ে মনে' কবিতার মর্মবাণী মূলত প্রিয়জন হারানোর অন্তহীন না শোক এবং তার ফলে জগৎ ও জীবনের প্রতি কবির নির্মম উদাসীনতা। গদ্য কবি তাঁর সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছেন। ফলে বসন্ত-বন্দনাও তাঁর কাছে অর্থহীন ঠেকে। শুধু অতীত স্মৃতি নিয়ে বেঁচে থাকার এক অবিরাম লড়াই। কবির এই বিষাদময় রিক্ততার সুর উদ্দীপকের কবিতাংশেও অনুরণিত হয়েছে। বিরহ বেদনা মানুষের মর্মমূলে কতটা গভীর ক্ষত সৃষ্টি করে, তা উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় লক্ষণীয়। তাই বলা যায়, উদ্দীপকের কবির অন্তর দহন।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
“কবিতাংশটুকুর কবির দহন যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির অন্তর্দহন।…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর