উদ্দীপকের সেজুতি জামানের মনোভাব 'তাহারেই পড়ে মনে' কবিতার সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের সেঁজুতি জামানের সন্তান হারানোর বেদনার সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির প্রিয়জন হারানোর বেদনার সাদৃশ্য রয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। এ কবিতায় কবি ও তাঁর ভক্তের প্রশ্নোত্তরের মধ্য দিয়ে স্বামী হারানো ভারাক্রান্ত কবির মনোযাতনার বহিঃপ্রকাশ ঘটেছে। শুধু তাই নয়, আলোচ্য কবিতায় কবি-ভক্ত চরিত্রটি কবির শোকানুভূতি উপশমেরও চেষ্টা চালিয়েছে। উদ্দীপকের সেঁজুতি জামান অকালে তার ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে আছেন। বাইক্কা বিলের চমৎকার বর্ষার সৌন্দর্য, কাকের চোখের মতো টলটলে জল, রঙিন শাপলা-শালুক, কলমি লতা, নানা রকম পাখ- পাখালি কোনো কিছুই তার মনকে শান্ত করতে পারছে না। কেননা, কয়েক বছর আগে এই বিল পার হতে গিয়েই তিনি তার সন্তানকে হারিয়েছিলেন। একইভাবে, আলোচ্য কবিতাতেও শোকে মুহ্যমান কবির কাছে বসন্তের আবেদন উপেক্ষিত থেকেছে। ভক্তের বিনীত অনুরোধ সত্ত্বেও কবি তাই আর সাড়া দেন না। প্রিয় জীবনসঙ্গীর মৃত্যুতে কবির জীবনে নেমে আসে সীমাহীন শূন্যতা। বিরহ-যন্ত্রণায় দগ্ধ কবি যেন কোনোকিছুতেই আগ্রহ খুঁজে পান না আর। আলোচ্য কবিতার শোকানুভূতির এ দিকটিই উদ্দীপকের সেঁজুতি জামানের বেদনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের সেজুতি জামানের মনোভাব 'তাহারেই পড়ে মনে' কবিতার সাথে কতটা …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর