উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার সামগ্রিক ভাবনার সবটুকু ধরা পড়েছে বলে কি তুমি মনে কর? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের সেঁজুতি জামানের মধ্যে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির প্রিয়জন হারানোর বেদনার দিকটি প্রকাশ পেয়েছে, যাতে আলোচ্য কবিতার সামগ্রিক ভাবনার সবটুকু ধরা পড়েছে বলেই আমি মনে করি না। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি সুফিয়া কামালের স্বামীর আকস্মিক মৃত্যু ঘটে। ফলে কবির ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। এ কারণে বসন্তের আবেদনও তাঁর কাছে অর্থহীন মনে হয়। তাই ভক্তের শত অনুরোধেও তিনি কাব্য রচনায় মনোযোগী হতে পারেন না । উদ্দীপকের ঘটনায় উঠে এসেছে সন্তান হারানো এক মায়ের বিষণ্নতার কথা। যে বাইক্কা বিলের সৌন্দর্য এক সময় তাকে মুগ্ধ করত সেই বিলই এখন তার মন খারাপের কারণ। কেননা কয়েক বছর আগে এই বিল পার হতে গিয়ে তার সন্তানের মৃত্যু হয়। ছেলের মৃত্যু তাকে শোকে হতবিহ্বল করে তোলে। আলোচ্য কবিতার কবি সুফিয়া কামাল ও একইরূপ বিরহ-যাতনায় দগ্ধ । প্রিয়জনের মৃত্যু স্বভাবতই মানুষের হৃদয়কে শোকে কাতর করে তোলে । আলোচ্য কবিতায় কবির স্বামী ও উদ্দীপকের সেঁজুতি জামানের সন্তান দুজনেই তাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ। সংগত কারণেই তাঁদের হারিয়ে কবি ও সেঁজুতি জামান উভয়ের হৃদয়ই শোকে ক্ষতবিক্ষত হয়েছে। তাঁদের স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটেছে। বস্তুত, পরিবার-পরিজনরাই আমাদের সবচেয়ে কাছের মানুষ। আর তাই তাদের অনাকাঙ্ক্ষিত বিদায়ে ব্যক্তিমাত্রই শোকাতুর হয়ে পড়ে। এরই প্রতিফলন ঘটেছে আলোচ্য কবিতায় এবং উদ্দীপকটিতে। অর্থাৎ আপনজন হারানোর প্রেক্ষাপট ও জীবনের স্বাভাবিক গতি থেমে যাওয়ার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকটিতে আলোচ্য কবিতার সামগ্রিক ভাবনার সবটুকু ধরা পড়েনি।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার সামগ্রিক ভাবনার সবটুকু ধরা পড়ে…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর