“উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার বিষয়বস্তু ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে ।”— বুঝিয়ে লেখো।
উত্তর: প্রিয়জন হারানোর বিরহ বেদনাকে উপজীব্য করার দিক থেকে উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার বিষয়বস্তুর প্রতিফলন ঘটেছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় স্মৃতিকাতর ব্যক্তিমনের বেদনার আবেগঘন প্রকাশ ঘটেছে । কবিতাটিতে বসন্ত-প্রকৃতির অনুষঙ্গে ভর করে ব্যক্তিহৃদয়ের বেদনাবোধের অসাধারণ অভিব্যক্তি ঘটিয়েছেন কবি। এছাড়াও এ কবিতায় কবি সুফিয়া কামাল বসন্ত ও শীত ঋতুর প্রতীকে জীবনের কোমল ও রুদ্ররূপকে উন্মোচন করেছেন। উদ্দীপকের রতন হঠাৎ করেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তার মৃত্যু স্ত্রী রত্নার জীবনে ছন্দপতন ঘটায়। পরবর্তী সময়ে আরেকজনের সঙ্গে রত্নার বিয়ে হলেও রতনের কথা সে কোনোভাবেই ভুলতে পারেনি। সকল কাজের প্রেরণাদাতা রতনের স্মৃতি সর্বদাই তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। একইভাবে, আলোচ্য কবিতার কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনেরও আকস্মিক মৃত্যু হয়। ফলে কবির জীবনে নেমে আসে শূন্যতা। সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামীর মৃত্যু কবির জীবনে বয়ে আনে দুঃসহ বিষণ্ণতা। এক্ষেত্রে যদিও উদ্দীপকের রত্না দ্বিতীয় বিয়ে করে সুখী হওয়ার চেষ্টা করেছে, তবুও প্রথম স্বামীকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি সে। এ বিবেচনায়, কিছুটা ভিন্ন আঙ্গিকে হলেও উদ্দীপকটিতে আলোচ্য কবিতার বিষয়বস্তুর ছায়াপাত ঘটেছে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
“উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার বিষয়বস্তু ভিন্ন আঙ্গিকে উপস্থা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর