উদ্দীপকের বাতেন 'তাহারেই পড়ে মনে' কবিতার কার কথা স্মরণ করিয়ে দেয় ? উভয়ের ভূমিকার তুলনা করো।
উত্তর: উদ্দীপকের বাতেন 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিভক্তের কথা স্মরণ করিয়ে দেয়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। এ কবিতায় কবি এবং তাঁর ভক্তের প্রশ্নোত্তরের মধ্য দিয়ে ভারাক্রান্ত কবির মনোযাতনার বহিঃপ্রকাশ ঘটেছে। শুধু তা-ই নয়, আলোচ্য কবিতায় কবিভক্ত চরিত্রটি একইসাথে কবির শোকানুভূতি উপশমেরও প্রচেষ্টা চালিয়েছে। উদ্দীপকে আবিদ নামের এক যুবকের মনঃকষ্টের কথা বর্ণিত হয়েছে। অকালে বাবাকে হারিয়ে সে শোকে মুহ্যমান। এমন অবস্থায় তার বন্ধু বাতেন তাকে সান্ত্বনা দিয়ে নৌকা ভ্রমণে যাওয়ার জন্য অনুরোধ করে। বিরহকাতর বন্ধুর মনের অবস্থা পরিবর্তনের উদ্দেশ্যেই সে প্রস্তাবটি দেয়। একইভাবে, আলোচ্য 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবিভক্ত চরিত্রটি নানাভাবে কৰিকে উজ্জীবিত করার চেষ্টা করে। এ লক্ষ্যে সে কবিকে বসন্তের আগমন সম্পর্কে অবহিত করে। শুধু তা-ই নয়, বসন্তবরণের জন্য বন্দনাগীতি রচনার জন্য কবিকে অনুরোধ জানায়। তার এই কর্মকাণ্ড উদ্দীপকের বাতেনের কর্মকাণ্ডের সমান্তরাল। সে বিবেচনায় উদ্দীপকের বাতেন চরিত্রটি আলোচ্য কবিতার কবিভক্তের কথাই স্মরণ করিয়ে দেয় ৷
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের বাতেন 'তাহারেই পড়ে মনে' কবিতার কার কথা স্মরণ করিয়ে দেয়…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর