“আবিদের জবাবে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলবক্তব্যই প্রতিধ্বনিত হয়েছে।"- উক্তিটির যথার্থতা বিচার করো।
উত্তর: "আবিদের জবাবে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলবক্তব্যই প্রতিধ্বনিত হয়েছে।”- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি । 'তাহারেই পড়ে মনে' কবিতায় বিরহকাতর কবির একান্ত অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয়জন হারানোর শোকানুভূতি কবিহৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে। কবিতাটিতে কৰি তাঁর সে হৃদয়যাতনারই বর্ণনা দিয়েছেন । উদ্দীপকের আবিদের বাবা মারা গেছেন। প্রিয় পিতার মৃত্যুশোক তাকে কাতর করে তুলেছে। কোনোভাবেই সে এই শোকানুভূতি কাটিয়ে উঠতে পারছে না। বন্ধু বাতেনের সান্ত্বনা, নৌকা ভ্রমণের প্রস্তাব কোনো কিছুই তার হৃদয়ভার কমাতে পারছে না। বাবার মৃত্যুর সাথে সাথে সব ভালোলাগা যেন তার জীবন থেকে বিদায় নিয়েছে। আলোচ্য 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও স্বজন হারানোর শোকানুভূতির দিকটি একইভাবে প্রতিফলিত হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় বক্তব্য বিষয় হিসেবে প্রিয়জন হারানোর অন্তহীন শোক এবং তার ফলে জগৎ ও জীবনের প্রতি কবির নির্মম উদাসীনতার দিকটি ফুটে উঠেছে। কবি তাঁর সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছেন। এ কারণে বসন্ত-বন্দনাও তাঁর কাছে অর্থহীন ঠেকে। শুধু অতীত স্মৃতি নিয়ে বেঁচে থাকার এক অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। কবির এই বিষাদময় রিক্ততার সুর উদ্দীপকের ঘটনাবর্তেও একইভাবে অনুরণিত হয়েছে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই সবকিছুকে ছাপিয়ে স্বজন হারানোর বেদনাই প্রাধান্য পেয়েছে। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
“আবিদের জবাবে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলবক্তব্যই প্রতিধ্বনিত হয়…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর