শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মূল সুর 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ প্রকৃতির অনুষঙ্গে নিবিড়ভাবে উপস্থাপিত হয়েছে 'তাহারেই পড়ে মনে' কবিতায়, যা উদ্দীপকের মূল সুরও বটে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় বসন্ত ঋতুর আগমন উপলক্ষে কবি মনের অতীতচারিতার কষ্ট ফুটে উঠেছে। বসন্ত চির যৌবনের প্রতীক। সময়ের আবর্তনে প্রকৃতিতে বসন্ত এলেও বিরহকাতর কবিম্বয়ের কাছে আজ তা প্রকৃত অর্থেই মূল্যহীন। একদা পুষ্প, বৃক্ষ, পাখি তথা প্রকৃতির মহাসমারোহে কবিদ্বয়ের জীবন পূর্ণতা লাভ করলেও এখন তাঁদের মনে কেবলই শূন্যতাবোধের হাহাকার। উদ্দীপকের কবিতাংশে বসন্তের আবেদন উপেক্ষিত থেকে গেছে। যদিও প্রকৃতির সর্বত্র বসন্তের চিত্ররূপময় প্রকাশ লক্ষিত হচ্ছে তথাপি প্রিয়জনের অনুপস্থিতিতে কবির হৃদয় আজ বিষণ্ণতায় পর্যবসিত হয়েছে। আর তাই ঋতুরাজ প্রকৃতিতে নবযৌবন নিয়ে আসলেও কবির অন্তরে তা প্রত্যাশিত দাগ কাটতে পারেনি। বসন্ত রাগের পরিবর্তে উদাসীন কবির মনে তাই বাজছে বিরহের সুর। এভাবে উদ্দীপকের কবির বিরহ-বেদনার এ দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির অন্তর্যাতনাকেই যেন তুলে ধরেছে সর্বতোভাবে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় উদ্দীপকের কবির অন্তর্গত বিষাদই ধ্বনিত হয়েছে। প্রকৃতির চিরায়ত নিয়মে বসন্ত তার পরিপূর্ণ বৈভব নিয়ে উপস্থিত হলেও কবি আজ বসন্ত-বিমুখ। কেননা কবির অন্তরে বিরাজমান শীতের রিক্ততার হাহাকারে ঢাকা পড়ে গেছে বসন্ত-প্রকৃতির সকল আয়োজন। আর তাই সৌন্দর্যের ডালা সাজিয়ে পদার্পণ করেও কবিমনকে তা আলোড়িত করতে পারেনি। কবিতার সর্বত্র ধ্বনিত হয়েছে বিয়োগ-বেদনার হাহাকার। এ হাহাকার ধ্বনি কবিতাটিকে যেমন ভিন্নতর ব্যঞ্জনা দিয়েছে উদ্দীপকের কবিতাংশেও তেমনি মুখ্য হয়ে উঠেছে প্রিয়জনকে কাছে না পাওয়ার যাতনা। আর এভাবেই বিষাদ- বেদনা প্রকাশের সূত্রে উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতার অন্তর্গত দীর্ঘশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেছে। সে বিবেচনায় উদ্দীপকের মূল সুর 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকের মূল সুর 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।

উদ্দীপক

"চলে যায় মরি হায় বসন্তের দিন। দূর শাখে পিক ডাকে বিরামবিহীন।। অধীর সমীর-ভরে উচ্ছ্বসি বকুল ঝরে, গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন। পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে, মধুকর গুঞ্জরনে ছায়াতল কাঁপে। কেন আজি অকারণে সারা বেলা আনমনে পরানে বাজায় বীণা কে গো উদাসীন।।"

Dhaka · 2017

উত্তর

'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটির মাধ্যমে বিরহকাতর কবির কথা বলা হয়েছে।

উত্তর

গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতাটি সংলাপনির্ভর হওয়ায় কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়। 'তাহারেই পড়ে মনে' কবিতাটিতে মূলত কবি ও কবিভক্তের মাঝে সংলাপের মধ্য দিয়ে নাটকীয়তা সৃষ্টি হয়েছে। এ নাটকীয়তাই কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য। উল্লিখিত চরিত্রদুটির কথোপকথনের মাধ্যমে কবিতাটির বিষয়বস্তুর বিস্তৃতি ও ক্রমবিকাশ ঘটেছে। এর মধ্য দিয়ে কবি হৃদয়ের নিগূঢ় ভাব এখানে নাটকীয়ভাবে প্রকাশিত হয়েছে। এজন্য কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন বলা হয়।

উত্তর

কবি সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতা ও উদ্দীপকের কবিতাংশে বসন্ত ঋতুর আশ্রয়ে মানবমনের অনুভূতির একটি বিশেষ দিক গভীর তাৎপর্য নিয়ে ধরা দিয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় স্মৃতিভারাতুর ব্যক্তিমনের বেদনার আবেগঘন প্রকাশ ঘটেছে। কবি এ কবিতায় বসন্ত-প্রকৃতির অনুষঙ্গে ভর করে ব্যক্তিহৃদয়ের বেদনাবোধের অসাধারণ অভিব্যক্তি ঘটিয়েছেন। এছাড়া কবি সুফিয়া কামাল বসন্ত ও শীত ঋতুর প্রতীকে জীবনের কোমল ও রুদ্ররূপকে উন্মোচন করেছেন কবিতাটিতে যা উদ্দীপকের কবিতাংশেও অনেকটাই পরিব্যাপ্ত হয়েছে। উদ্দীপকের গীতিকবিতায় একটি ম্লান বসন্তের বর্ণনা দেওয়া হয়েছে। ঋতু পরিক্রমায় প্রকৃতিতে বসন্ত এলেও কবির পরম আরাধ্যজনের অনুপস্থিতিতে আজ যেন তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর তাই বসন্তের শত সম্ভারের মাঝেও কবি তাঁর প্রিয়জনের অভাব অনুভব করছেন প্রগাঢ়ভাবে। অপরদিকে 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবির প্রিয়জনের বিচ্ছেদজনিত বেদনা-ভারাতুর মনে বসন্ত রঙিন পরশ বোলাতে পারছে না। তাই বারবার প্রত্যাখ্যাত হয়েছে ভক্তের প্রত্যাশিত বসন্ত-বন্দনার আবেদন। কেননা কবির মন তখনো বিদায়ী শীতের রিক্ততার হাহাকারে আচ্ছন্ন। অর্থাৎ কবিদ্বয়ের হৃদয়-যাতনা প্রকৃতিকে আশ্রয় করে বাণীরূপ পেয়েছে উদ্দীপক ও আলোচ্য কবিতায়। আর এদিক থেকেই কবিতা দুটি পরস্পর সম্পর্কিত।

উত্তর

ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ প্রকৃতির অনুষঙ্গে নিবিড়ভাবে উপস্থাপিত হয়েছে 'তাহারেই পড়ে মনে' কবিতায়, যা উদ্দীপকের মূল সুরও বটে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় বসন্ত ঋতুর আগমন উপলক্ষে কবি মনের অতীতচারিতার কষ্ট ফুটে উঠেছে। বসন্ত চির যৌবনের প্রতীক। সময়ের আবর্তনে প্রকৃতিতে বসন্ত এলেও বিরহকাতর কবিম্বয়ের কাছে আজ তা প্রকৃত অর্থেই মূল্যহীন। একদা পুষ্প, বৃক্ষ, পাখি তথা প্রকৃতির মহাসমারোহে কবিদ্বয়ের জীবন পূর্ণতা লাভ করলেও এখন তাঁদের মনে কেবলই শূন্যতাবোধের হাহাকার। উদ্দীপকের কবিতাংশে বসন্তের আবেদন উপেক্ষিত থেকে গেছে। যদিও প্রকৃতির সর্বত্র বসন্তের চিত্ররূপময় প্রকাশ লক্ষিত হচ্ছে তথাপি প্রিয়জনের অনুপস্থিতিতে কবির হৃদয় আজ বিষণ্ণতায় পর্যবসিত হয়েছে। আর তাই ঋতুরাজ প্রকৃতিতে নবযৌবন নিয়ে আসলেও কবির অন্তরে তা প্রত্যাশিত দাগ কাটতে পারেনি। বসন্ত রাগের পরিবর্তে উদাসীন কবির মনে তাই বাজছে বিরহের সুর। এভাবে উদ্দীপকের কবির বিরহ-বেদনার এ দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির অন্তর্যাতনাকেই যেন তুলে ধরেছে সর্বতোভাবে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় উদ্দীপকের কবির অন্তর্গত বিষাদই ধ্বনিত হয়েছে। প্রকৃতির চিরায়ত নিয়মে বসন্ত তার পরিপূর্ণ বৈভব নিয়ে উপস্থিত হলেও কবি আজ বসন্ত-বিমুখ। কেননা কবির অন্তরে বিরাজমান শীতের রিক্ততার হাহাকারে ঢাকা পড়ে গেছে বসন্ত-প্রকৃতির সকল আয়োজন। আর তাই সৌন্দর্যের ডালা সাজিয়ে পদার্পণ করেও কবিমনকে তা আলোড়িত করতে পারেনি। কবিতার সর্বত্র ধ্বনিত হয়েছে বিয়োগ-বেদনার হাহাকার। এ হাহাকার ধ্বনি কবিতাটিকে যেমন ভিন্নতর ব্যঞ্জনা দিয়েছে উদ্দীপকের কবিতাংশেও তেমনি মুখ্য হয়ে উঠেছে প্রিয়জনকে কাছে না পাওয়ার যাতনা। আর এভাবেই বিষাদ- বেদনা প্রকাশের সূত্রে উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতার অন্তর্গত দীর্ঘশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেছে। সে বিবেচনায় উদ্দীপকের মূল সুর 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।