'আত্মত্যাগ ও মানব-কল্যাণ আঠারো বছর বয়সের একটি অন্যতম বৈশিষ্ট্য'- উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার আলোকে উক্তিটির তাৎপর্য মূল্যায়ন করো।
উত্তর: 'আত্মত্যাগ ও মানব-কল্যাণ আঠারো বছর বয়সের একটি অন্যতম বৈশিষ্ট্য'- উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার আলোকে উক্তিটি যথার্থ। আলোচ্য কবিতায় কবি আঠারো বছর বয়সকে বলেছেন দুঃসহ, দুর্বার ও নিভীক। এই বয়সের তরুণরা সমাজজীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতকে রুখে দিতে পারে। এ জন্য কবি আঠারো বছর বয়সকে অদম্য প্রাণশক্তি ও দুর্বার সাহসিকতার প্রতীকরূপে খুঁজে পেয়েছেন। উদ্দীপকে উঠে এসেছে দেশপ্রেমে সমুজ্জ্বল, অসীম প্রাণশক্তির আধার তারুণ্যের কথা। এখানে তরুণ রফিক দেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর নির্মমতা দেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তারুণ্যের শক্তির জোরেই সে দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। অর্থাৎ, তরুণদের আছে সমস্যা ও বাধা পেরিয়ে যাওয়ার প্রবল মানসিক শক্তি। সেই শক্তি ও সাহসের বলেই রফিক আত্মত্যাগ করে হলেও মানব-কল্যাণে নিয়োজিত হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতায় ঠিক একই চেতনার বহিঃপ্রকাশ লক্ষ করা যায়। 'আঠারো বছর বয়স' কবিতার মূলভাবে বলা হয়েছে, আঠারো বছর বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার অদম্য শক্তি। কবি তাই সমস্যাপীড়িত এই দেশে আঠারোর তারুণ্যকে প্রত্যাশা করেছেন। অর্থাৎ, আলোচ্য কবিতা ও উদ্দীপক উভয় স্থানেই সমাজজীবনে তারুণ্যের উপস্থিতি কামনা করা হয়েছে। আলোচ্য কবিতার কবি আঠারো বছর বয়সি তরুণদের পদক্ষেপ প্রত্যাশা করেছেন সমস্যাপীড়িত দেশের চালিকাশক্তি হয়ে দাঁড়াতে। আর উদ্দীপকে সেই ভাবের ফলস্বরূপ রফিককে দেশের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। অর্থাৎ, আত্মত্যাগ ও মানব-কল্যাণ আঠারো বছর বয়সের একটি অন্যতম বৈশিষ্ট্য যে দিকটি উভয় ক্ষেত্রেই সমানভাবে উঠে এসেছে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
'আত্মত্যাগ ও মানব-কল্যাণ আঠারো বছর বয়সের একটি অন্যতম বৈশিষ্ট্য'- উদ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর