উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাববস্তুর বৈসাদৃশ্য আলোচনা করো।
উত্তর: বিষয়গত দিক থেকে উদ্দীপকের ভাববস্তুর সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাববস্তুর বৈসাদৃশ্য প্রতীয়মান হয় । 'তাহারেই পড়ে মনে' কবিতায় স্মৃতিকাতর ব্যক্তিমনের বেদনার আবেগঘন প্রকাশ ঘটেছে। এ কবিতায় কবি বসন্ত-প্রকৃতির অনুষঙ্গে ভর করে ব্যক্তিহৃদয়ের বেদনাবোধের অসাধারণ অভিব্যক্তি ঘটিয়েছেন। এছাড়াও কবি সুফিয়া কামাল বসন্ত ও শীত ঋতুর প্রতীকে জীবনের কোমল ও বিষাদময় রূপ উন্মোচন করেছেন কবিতাটিতে। উদ্দীপকের কবিতাংশের বর্ণনায় অতীত দিনের স্মৃতি রোমন্থনের কথা ফুটে উঠেছে। এ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কবি তাঁর শৈশবের সুখময় দিনগুলির বর্ণনা দিয়েছেন। এর মধ্য দিয়ে পল্লি-প্রকৃতির প্রতি কবির মমত্ববোধ প্রকাশিত হয়েছে। উদ্দীপকের কবিতাংশটিতে ফুটে ওঠা স্মৃতিকাতরতার এ দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও একইভাবে পরিলক্ষিত হয়। তবে এটিই এ কবিতার মূল বিষয় নয় বরং কবির ব্যক্তিমনের বেদনাবোধই কবিতাটিকে তাৎপর্যময় করে তুলেছে। এদিক থেকে উদ্দীপকের ভাববস্তুর সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাববস্তুর বৈসাদৃশ্য প্রতীয়মান হয় ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাববস্তুর বৈসাদ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর