শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় বিষণ্নতার সুর স্পষ্ট হয়েছে।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর: “উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় বিষণ্নতার সুর স্পষ্ট” মন্তব্যটি যথার্থ । 'তাহারেই পড়ে মনে' কবিতাটি বেদনা-ভারাক্রান্ত কবির একান্ত অনুভূতি নিয়ে রচিত। এ কবিতায় প্রিয়জন হারানোর শোকানুভূতি কবি হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে। আর তাই প্রিয় বসন্তের আগমনও কবিকে আলোড়িত করতে পারেনি । উদ্দীপকে একজন শোকাতুর কবি সবুজ সাহেবের কথা বলা হয়েছে। গত ইদে একমাত্র পুত্র ফয়সালকে হারান তিনি । প্রিয় পুত্রের মৃত্যুশোকে মুহ্যমান কবি তাই আর সাহিত্য সাধনায় মগ্ন হতে পারেননি। এ কারণে প্রকাশকদের তাগিদ সত্ত্বেও এবারের বইমেলায় তাঁর কোনো বই বের হয়নি। একইভাবে, আলোচ্য 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিও স্বজন হারানোর যন্ত্রণায় দগ্ধ । 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে নেমে আসে শূন্যতা। কবিমন আচ্ছন্ন হয়ে ওঠে রিক্ততার হাহাকারে। এ কারণেই প্রকৃতিতে বসন্তের আগমন চোখে পড়েনি তাঁর। একইভাবে, বিষণ্ণতায় পর্যবসিত হওয়ার কারণেই উদ্দীপকের কবি সবুজ সাহেব সাহিত্য সাধনায় অনাগ্রহী হয়ে পড়েন। অর্থাৎ আলোচ্য কবিতা এবং উদ্দীপকে কবিদ্বয়ের বিষণ্নতার দিকটি সুস্পষ্ট। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

“উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় বিষণ্নতার সুর স্পষ্ট হয়েছে।”…

উদ্দীপক

একুশের বইমেলায় প্রতিবছর সবুজ সাহেবের কবিতার নতুন বই প্রকাশিত হয়। এ বছর তা হয়নি। গত ইদে গ্রামের বাড়ির পুকুরে ডুবে সবুজ সাহেবের একমাত্র পুত্র ফয়সাল মারা যান। কবি পুত্রশোকে শোকগ্রস্ত। বইমেলা উপলক্ষ্যে নতুন বই প্রকাশে কয়েকজন প্রকাশক কবি সবুজ সাহেবের কাছে পাণ্ডুলিপি চেয়েছেন। কিন্তু কবি কারো কথা রাখতে পারেননি ।

Dinajpur · 2019

উত্তর

'পাথার' শব্দের অর্থ— সমুদ্র।

উত্তর

ব্যক্তি মানুষের সুখ-দুঃখ প্রকৃতির সহজাত নিয়মে ব্যত্যয় ঘটাতে পারে না— প্রশ্নোক্ত পঙক্তিটির মাধ্যমে এ কথাই প্রকাশ পেয়েছে। প্রকৃতি তার আপন নিয়মে সদা পরিবর্তনশীল। মানুষের সুখ-দুঃখ প্রকৃতিকে প্রভাবিত করতে পারে না। আর তাই প্রিয়জনের শোকে মুহ্যমান কবি বসন্তবরণের জন্য প্রস্তুত না হলেও ফাল্গুন মাস শুরু হওয়ার সাথে সাথেই প্রকৃতিতে বসন্তের আগমন ঘটেছে। প্রশ্নোক্ত পক্তিটির মধ্য দিয়ে এ বিষয়টিই মূর্ত হয়ে উঠেছে।

উত্তর

স্বজন হারানোর বেদনাবিধুর অনুভূতির দিক থেকে উদ্দীপকের সবুজ সাহেবের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির সাদৃশ্য রয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর শোকে কাতর কবি তাঁর ব্যক্তিমনের দুঃখবোধের প্রকাশ ঘটিয়েছেন। প্রিয় মানুষটিকে হারিয়ে কবি এতটাই শোকাচ্ছন্ন হয়েছেন যে, প্রকৃতিতে বসন্ত এলেও কবিমনে তা সাড়া জাগাতে পারছে না। শীতের রিক্ততার মতো কবির মনেও প্রিয়জন হারানোর রিক্ততা বিরাজমান । উদ্দীপকের সবুজ সাহেব একজন কবি। সাধারণত প্রতিবছরই বইমেলায় তাঁর কবিতার বই বের হয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। একমাত্ৰ পুত্ৰ ফয়সালের মৃত্যুশোকে তিনি কাতর। এই হৃদয়বিদারক ঘটনা তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, এবারের বইমেলায় তিনি কোনো বইয়ের পাণ্ডুলিপিই প্রস্তুত করতে পারেননি। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি ও একইরূপ হৃদয়যাতনার শিকার। প্রিয়জনের অনাকাঙ্ক্ষিত প্রস্থান তাঁকে বিষণ্ণ করে তুলেছে। আর তাই একদা বসন্ত-বন্দনায় নিমগ্ন কবি আজ বসন্তের আগমন বিষয়ে অবগত নন। অর্থাৎ 'তাহারেই পড়ে মনে' কবিতা এবং উদ্দীপকের কবিদ্বয়ের মনোযাতনা একই। এদিক থেকে উদ্দীপকের সবুজ সাহেবের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির সাদৃশ্য রয়েছে।

উত্তর

“উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় বিষণ্নতার সুর স্পষ্ট” মন্তব্যটি যথার্থ । 'তাহারেই পড়ে মনে' কবিতাটি বেদনা-ভারাক্রান্ত কবির একান্ত অনুভূতি নিয়ে রচিত। এ কবিতায় প্রিয়জন হারানোর শোকানুভূতি কবি হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে। আর তাই প্রিয় বসন্তের আগমনও কবিকে আলোড়িত করতে পারেনি । উদ্দীপকে একজন শোকাতুর কবি সবুজ সাহেবের কথা বলা হয়েছে। গত ইদে একমাত্র পুত্র ফয়সালকে হারান তিনি । প্রিয় পুত্রের মৃত্যুশোকে মুহ্যমান কবি তাই আর সাহিত্য সাধনায় মগ্ন হতে পারেননি। এ কারণে প্রকাশকদের তাগিদ সত্ত্বেও এবারের বইমেলায় তাঁর কোনো বই বের হয়নি। একইভাবে, আলোচ্য 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিও স্বজন হারানোর যন্ত্রণায় দগ্ধ । 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে নেমে আসে শূন্যতা। কবিমন আচ্ছন্ন হয়ে ওঠে রিক্ততার হাহাকারে। এ কারণেই প্রকৃতিতে বসন্তের আগমন চোখে পড়েনি তাঁর। একইভাবে, বিষণ্ণতায় পর্যবসিত হওয়ার কারণেই উদ্দীপকের কবি সবুজ সাহেব সাহিত্য সাধনায় অনাগ্রহী হয়ে পড়েন। অর্থাৎ আলোচ্য কবিতা এবং উদ্দীপকে কবিদ্বয়ের বিষণ্নতার দিকটি সুস্পষ্ট। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

  • শীত
  • বসন্ত
  • কবি-ভক্ত
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

  • মায়াবী দৃষ্টি
  • কোমল নেত্র
  • অশ্রুসিক্ত নয়ন
  • উৎসুক চাহনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

  • পুত্রের মৃত্যুতে
  • স্বামীর মৃত্যুতে
  • ভাইয়ের মৃত্যুতে
  • জননীর মৃত্যুতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

  • প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
  • ঋতুবৈচিত্র্যের তুলনা
  • অতীত স্মৃতি ও উদাসীনতা
  • নাটকীয়তা ও সংলাপরীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

  • প্রিয়জনের মৃত্যুশোক
  • মানসিক ভারসাম্যহীনতা
  • প্রিয়জনের প্রতি অভিমান
  • সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

  • শীতের সৌন্দর্য ভুলতে পারছেন না বলে
  • শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে
  • মাধবীর গন্ধ ভুলতে পারছেন না বলে
  • দখিনা সমীর ভুলতে পারছেন না বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

  • সুফিয়া কামাল
  • আহসান হাবীব
  • শামসুর রাহমান
  • গী দ্য মোপাসাঁ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

  • কবির স্বামী
  • কবির ভক্ত
  • ঋতুর রাজন
  • মাঘের সুন্ন্যাসী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

  • চক্রবাক
  • উদাত্ত পৃথিবী
  • ছায়াহরিণ
  • মেঘ বলে চৈত্রে যাৰ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

  • কবি-ভক্ত কবিকে
  • কবি বসন্তকে
  • কবির স্বামী কবিকে
  • কবি তাঁর স্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ঋতুরাজ বসন্তকে বরণ
  • ফুলের বন্দনাগীত
  • বসন্তের আগমনী গান
  • অঞ্জলি বা উপহার রচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

“উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় বিষণ্নতার সুর স্পষ্ট হয়েছে।”… | Prosthuti