"উদ্দীপকের কথকের হৃদয় বেদনা যেন 'তাহারেই পড়ে মনে কবিতার মূলসুর।"- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: “উদ্দীপকের কথকের হৃদয় বেদনা যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলসুর"- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি I 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর অন্তহীন শোক এবং তার ফলে জগৎ ও জীবনের প্রতি কবির নির্মম উদাসীনতার দিকটি তাৎপর্যময় হয়ে উঠেছে। কবি তাঁর সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছেন । ফলে বসন্ত-বন্দনাও তাঁর কাছে অর্থহীন মনে হয়। উদ্দীপকের কবিতাংশে প্রিয়জন হারানো কবির বিরহ-বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয়জনের স্মৃতি কবিকে তাড়িয়ে বেড়ায়। এক মূহুর্তের জন্যও তিনি তাঁকে ভুলে থাকতে পারেন না। হৃদয়কোণে পুরোনো দিনের সেসব সুখস্মৃতি বারবার উঁকি দিয়ে যায়। উদ্দীপকের কবিতাংশটিতে ফুটে ওঠা কবির মনোযাতনার এ দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও একইভাবে উঠে এসেছে। সেখানেও স্বজন হারানোর ব্যথায় ভারাক্রান্ত কবির মনোবেদনার আখ্যান বিধৃত হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিমন প্রিয়জনের শোকে কাতর। শত চেষ্টা করেও তিনি তাঁকে ভুলতে পারছেন না। চলে যাওয়া প্রিয়জনের ভাবনাই তাঁকে আবিষ্ট করে রাখে। আর তাই প্রকৃতিতে বসন্ত এলেও শীতের রিক্ততার অনুভূতি থেকে মুক্ত হতে পারছেন না তিনি। আলোচ্য কবিতায় প্রকাশিত বিরহ-বেদনার এ দিকটি উদ্দীপকের কবিতাংশেও একইভাবে ফুটে উঠেছে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কবিদ্বয় প্রিয়জনের অতীত স্মৃতিকে কেন্দ্র করেই এতটা কাতর হয়েছেন। আর বিরহ- বেদনার এই দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতা এবং উদ্দীপকের মূল বিষয়। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
"উদ্দীপকের কথকের হৃদয় বেদনা যেন 'তাহারেই পড়ে মনে কবিতার মূলসুর।"-…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর