উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের জামিলের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের সাদৃশ্য রয়েছে। আলোচ্য কবিতাটি শীত ও বসন্ত ঋতুর পালাবদলের অন্তরালে কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের স্মরণেই রচিত হয়েছে। তাঁর মৃত্যু কবির জীবনে যে রিক্ততার সৃষ্টি করেছিল, বসন্ত প্রকৃতির বর্ণনার অন্তরালে তারই বহিঃপ্রকাশ ঘটেছে এ কবিতায়। ৎউদ্দীপকের জামিল হঠাৎ করেই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তার মৃত্যু স্ত্রী সালমার জীবনের ছন্দপতন ঘটায়। পরবর্তীতে সালমার আরেকজনের সঙ্গে বিয়ে হলেও জামিলের কথা সে এক দিনের জন্যও ভুলতে পারেনি। সকল কাজের প্রেরণাদাতা জামিলের স্মৃতি সর্বদাই সালমার মনকে আচ্ছন্ন করে রেখেছে। এদিকে আলোচ্য কবিতার কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনেরও আকস্মিক মৃত্যু হয়। ফলে কবির জীবনে নেমে আসে প্রচণ্ড শূন্যতা। সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা সৈয়দ নেহাল হোসেনের মৃত্যু কবির জীবনে আনে দুঃসহ বিষণ্ণতা। উদ্দীপকের জামিল ও আলোচ্য কবিতার সৈয়দ নেহাল হোসেনের মৃত্যু তাদের জীবনসঙ্গিনীর জীবনকে বিষাদময় রিক্ততায় ভরে তোলে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর