শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর: "উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা" আলোচ্য উক্তিটি যথার্থ। কেননা উভয়েই প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর হয়েছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি সুফিয়া কামালের স্বামীর আকস্মিক মৃত্যু হয়। ফলে কবির ব্যক্তিজীবনে ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। উদ্দীপকের সালমার স্বামী জামিল হঠাৎ করে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীতে পুনরায় বিয়ে করলেও জামিলের স্মৃতি তাকে সর্বদাই তাড়িয়ে বেড়ায়। একইভাবে আলোচ্য কবিতার কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে কবির জীবনও বিষাদময় রিক্ততায় ভরে ওঠে। হাহাকার নেমে আসে জীবনের প্রতিটি অধ্যায়ে। প্রিয়জনের মৃত্যু স্বভাবতই মানুষের হৃদয়কে শোকে কাতর করে তোলে। আর তা যদি হয় জীবনসঙ্গীর মৃত্যু তবে তা আরও বেশি কষ্টদায়ক হয়ে ওঠে। সর্বদা তার অনুপস্থিতি হৃদয়কে ক্ষতবিক্ষত করে তোলে। আলোচ্য কবিতার কবির স্বামী ছিলেন তাঁর সকল কাজের উৎসাহদাতা। এমন একজন জীবনসঙ্গী হারিয়ে কবি নিমজ্জিত হন সীমাহীন কষ্টের সাগরে। ফলে বসন্ত এলেও কবিমনে শিহরণ জাগে না বরং তার হৃদয়জুড়ে থাকে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। এ রকম পরিস্থিতি হয়েছে উদ্দীপকের সালমার ক্ষেত্রেও। প্রাণপ্রিয় স্বামী জামিলের মৃত্যুতে তার সুখময় জীবনের ছন্দপতন ঘটেছে। স্বামী হারানোর প্রেক্ষাপটে বলা যায়, সালমার কষ্ট ও কবির হৃদয়ের রক্তক্ষরণ একই সূত্রে গাঁথা। অতএব, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের…

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

উত্তর

'তাহারেই পড়ে মনে' কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।

উত্তর

কবি শীতকে কুয়াশার চাদর পরিহিত মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন। শীত প্রকৃতিকে দেয় রিক্ততার রূপ। শীতের এ রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে।

উত্তর

উদ্দীপকের জামিলের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের সাদৃশ্য রয়েছে। আলোচ্য কবিতাটি শীত ও বসন্ত ঋতুর পালাবদলের অন্তরালে কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের স্মরণেই রচিত হয়েছে। তাঁর মৃত্যু কবির জীবনে যে রিক্ততার সৃষ্টি করেছিল, বসন্ত প্রকৃতির বর্ণনার অন্তরালে তারই বহিঃপ্রকাশ ঘটেছে এ কবিতায়। ৎউদ্দীপকের জামিল হঠাৎ করেই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তার মৃত্যু স্ত্রী সালমার জীবনের ছন্দপতন ঘটায়। পরবর্তীতে সালমার আরেকজনের সঙ্গে বিয়ে হলেও জামিলের কথা সে এক দিনের জন্যও ভুলতে পারেনি। সকল কাজের প্রেরণাদাতা জামিলের স্মৃতি সর্বদাই সালমার মনকে আচ্ছন্ন করে রেখেছে। এদিকে আলোচ্য কবিতার কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনেরও আকস্মিক মৃত্যু হয়। ফলে কবির জীবনে নেমে আসে প্রচণ্ড শূন্যতা। সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা সৈয়দ নেহাল হোসেনের মৃত্যু কবির জীবনে আনে দুঃসহ বিষণ্ণতা। উদ্দীপকের জামিল ও আলোচ্য কবিতার সৈয়দ নেহাল হোসেনের মৃত্যু তাদের জীবনসঙ্গিনীর জীবনকে বিষাদময় রিক্ততায় ভরে তোলে।

উত্তর

"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা" আলোচ্য উক্তিটি যথার্থ। কেননা উভয়েই প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর হয়েছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি সুফিয়া কামালের স্বামীর আকস্মিক মৃত্যু হয়। ফলে কবির ব্যক্তিজীবনে ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। উদ্দীপকের সালমার স্বামী জামিল হঠাৎ করে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীতে পুনরায় বিয়ে করলেও জামিলের স্মৃতি তাকে সর্বদাই তাড়িয়ে বেড়ায়। একইভাবে আলোচ্য কবিতার কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে কবির জীবনও বিষাদময় রিক্ততায় ভরে ওঠে। হাহাকার নেমে আসে জীবনের প্রতিটি অধ্যায়ে। প্রিয়জনের মৃত্যু স্বভাবতই মানুষের হৃদয়কে শোকে কাতর করে তোলে। আর তা যদি হয় জীবনসঙ্গীর মৃত্যু তবে তা আরও বেশি কষ্টদায়ক হয়ে ওঠে। সর্বদা তার অনুপস্থিতি হৃদয়কে ক্ষতবিক্ষত করে তোলে। আলোচ্য কবিতার কবির স্বামী ছিলেন তাঁর সকল কাজের উৎসাহদাতা। এমন একজন জীবনসঙ্গী হারিয়ে কবি নিমজ্জিত হন সীমাহীন কষ্টের সাগরে। ফলে বসন্ত এলেও কবিমনে শিহরণ জাগে না বরং তার হৃদয়জুড়ে থাকে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। এ রকম পরিস্থিতি হয়েছে উদ্দীপকের সালমার ক্ষেত্রেও। প্রাণপ্রিয় স্বামী জামিলের মৃত্যুতে তার সুখময় জীবনের ছন্দপতন ঘটেছে। স্বামী হারানোর প্রেক্ষাপটে বলা যায়, সালমার কষ্ট ও কবির হৃদয়ের রক্তক্ষরণ একই সূত্রে গাঁথা। অতএব, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

  • শীত
  • বসন্ত
  • কবি-ভক্ত
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

  • মায়াবী দৃষ্টি
  • কোমল নেত্র
  • অশ্রুসিক্ত নয়ন
  • উৎসুক চাহনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

  • পুত্রের মৃত্যুতে
  • স্বামীর মৃত্যুতে
  • ভাইয়ের মৃত্যুতে
  • জননীর মৃত্যুতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

  • প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
  • ঋতুবৈচিত্র্যের তুলনা
  • অতীত স্মৃতি ও উদাসীনতা
  • নাটকীয়তা ও সংলাপরীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

  • প্রিয়জনের মৃত্যুশোক
  • মানসিক ভারসাম্যহীনতা
  • প্রিয়জনের প্রতি অভিমান
  • সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

  • শীতের সৌন্দর্য ভুলতে পারছেন না বলে
  • শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে
  • মাধবীর গন্ধ ভুলতে পারছেন না বলে
  • দখিনা সমীর ভুলতে পারছেন না বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

  • সুফিয়া কামাল
  • আহসান হাবীব
  • শামসুর রাহমান
  • গী দ্য মোপাসাঁ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

  • কবির স্বামী
  • কবির ভক্ত
  • ঋতুর রাজন
  • মাঘের সুন্ন্যাসী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

  • চক্রবাক
  • উদাত্ত পৃথিবী
  • ছায়াহরিণ
  • মেঘ বলে চৈত্রে যাৰ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

  • কবি-ভক্ত কবিকে
  • কবি বসন্তকে
  • কবির স্বামী কবিকে
  • কবি তাঁর স্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ঋতুরাজ বসন্তকে বরণ
  • ফুলের বন্দনাগীত
  • বসন্তের আগমনী গান
  • অঞ্জলি বা উপহার রচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।