• "উদ্দীপকটিতে 'আঠারো বছর বয়স' কবিতার আতঙ্ক ও আশঙ্কার কথা ব্যক্ত হয়নি।"- মন্তব্যটি যথার্থ।
• আঠারো বছর বয়স প্রত্যেক মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সে একজন তরুণ যেমন সঠিক শিক্ষা ও সত্তা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে পারে, আবার কুমন্ত্রণায় পড়ে সে অসৎপথেও চলে যেতে পারে।
• উদ্দীপকে তারুণ্যশক্তির দুর্বার গতিতে সামনে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যারা অসামান্য সাহসী এবং সাহস নিয়ে অসাধ্যকে সাধন করতে সক্ষম। 'আঠারো বছর বয়স' কবিতায়ও কবি তারুণ্যশক্তির দুর্দমনীয় ও বাধাহীন শক্তির কথা বলেছেন। তবে কবি এগুলোর পাশাপাশি আঠারো বছর বয়সের তরুণদের নিয়ে আতঙ্ক ও আশঙ্কার কথাও ব্যক্ত করেছেন যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি।
• 'আঠারো বছর বয়স' কবিতায় কবি বলেছেন যে, এই বয়সে কানে অনেক মন্ত্রণা আসে, একটু অসাবধানতায় মানুষের জীবনে নেমে আসে করুণ পরিণতি। তরুণদের নিয়ে এসব আতঙ্ক ও আশঙ্কার কথা 'আঠারো বছর বয়স' কবিতায় ব্যক্ত হলেও উদ্দীপকে প্রতিফলিত হয়নি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।