"স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: • 'স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- বলতে কবি আত্মনির্ভরশীল হয়ে স্বাধীনভাবে চলার ঝুঁকি নেওয়ার কথা বুঝিয়েছেন। • 'আঠারো বছর বয়স' কবিতায় কবি নিজের জীবন অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি প্রবল উত্তেজনার। এ বয়সের তরুণদের মধ্যে আত্মনির্ভরশীলতার অনুভূতি জাগে। অন্যের ওপর পরনির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি এ বয়সেই মানুষ নিয়ে থাকে। তরুণদের এই বৈশিষ্ট্যকে আলোচ্য পঙ্ক্তি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি"- বলতে কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর