'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিমনের বিষণ্ণতা প্রকৃতি সংলগ্নতায় উপস্থাপিত হয়েছে। প্রকৃতির সঙ্গে মানব মনের ঘনিষ্ঠ সম্পর্কের দিক দিয়ে উদ্দীপকের বিষয়ের সাথে আলোচ্য কবিতার কবিমনের সাদৃশ্য বিদ্যমান। 'তাহারেই পড়ে মনে' কবিতায় ঋতুরাজ বসন্তের প্রাকৃতিক সৌন্দর্য কবিমনের প্রত্যাশিত আনন্দের উৎস। আর প্রকৃতির সৌন্দর্য যে মানব মনের অফুরন্ত আনন্দের উৎস- এ সত্যের প্রকাশ ঘটেছে উদ্দীপকে। উদ্দীপকের মতো 'তাহারেই পড়ে মনে' কবিতাটিতেও মানবমনে প্রকৃতির প্রভাব পরিলক্ষিত হয়েছে। বসন্ত-প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবিমনে আনন্দ শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে-ছন্দে-সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু বসন্তের আবির্ভাবের আগেই কবির প্রিয়তম স্বামী কুহেলিকার অন্তরালে চলে যাওয়ায় ঋতুরাজ বসন্তের ঐশ্বর্য কবিকে আপ্লুত করতে পারেনি। ব্যক্তিজীবনের দুঃসহ বিষণ্ণতার কারণে বসন্ত-প্রকৃতির সৌন্দর্যে কবি উন্মাতাল হতে পারেন না; বরং রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন। অতএব বলা যায়, 'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর