'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: 'তাহারেই পড়ে মনে' কবিতায় ঋতুরাজ বসন্তের সৌন্দর্য প্রতিফলিত হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় ঋতুরাজ বসন্তের কথা বলা হয়েছে। ফাগুন মাস বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে। বসন্তে প্রকৃতি যেন নতুন সাজে নিজেকে সজ্জিত করে। চারদিকে গাছে গাছে নতুন পাতা গজায়, ফুল ফোটে নতুনত্বের বার্তা নিয়ে। বাতাবি লেবু, ফুল ও আমের মুকুলের সুগন্ধে চারপাশ ভরে ওঠে। ঋতুরাজ বসন্ত পত্র-পুষ্প-মঞ্জরিতে যখন সজ্জিত হয় সমগ্র প্রকৃতিতে তখন বয়ে যায় আনন্দের হিল্লোল। বসন্তের মৃদু-মন্দ দখিনা বাতাসে মানুষের মন চঞ্চল হয়ে ওঠে। একইভাবে উদ্দীপকেও বসন্তের প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। উদ্দীপকে উল্লিখিত বসন্ত-প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য স্বাভাবিকভাবেই মানবমনে আনন্দের জোয়ার বয়ে আনে। বসন্তের সৌন্দর্য প্রকাশে উদ্দীপকে বলা হয়েছে- 'গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে।' 'তাহারেই পড়ে মনে' কবিতায় ঋতুরাজ বসন্তের সৌন্দর্য উপস্থাপিত হয়েছে। বসন্তের আগমনে বাতাবি লেবু ফুল ও আমের মুকুলের গন্ধে দখিনা বাতাস দিগ্বিদিক সুগন্ধে ভরে তোলে। প্রকৃতি সেজে ওঠে আপন সৌন্দর্যে। অতএব বলা যায়, 'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুর…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর