"এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়" বলতে আঠারো বছর বয়সের তরুণদের ভয়শূন্য সাহসী চেতনাকে বোঝানো হয়েছে।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের জয়গান করেছেন। তিনি দেশের মুক্তি ও উন্নতির জন্য এদেশের বুকে আঠারো বছর বয়সি তরুণদের নেমে আসার প্রত্যাশা করেছেন। কারণ এ বয়স বাধা-বন্ধনহীন, দুর্বার, গতিশীল। প্রচণ্ড সাহস ও শক্তি নিয়ে তারা ছুটে চলে। তাদের এ চলায় ভীরুতা, কাপুরুষতার কোনো স্থান নেই। তারা এ বয়সে মনের স্থবিরতা, নিশ্চলতা, জরা-জীর্ণতা অতিক্রম করে সামনে এগিয়ে যায়। মানুষের অকল্যাণ ও দুঃখ-দুর্দশায়, দুর্যোগে শক্ত হাতে হাল ধরার বয়স আঠারো। মূলত এই বয়সেই মানুষ নতুন কিছু করে। তাই এই বয়সের বৈশিষ্ট্যের পরিচয় দিতে গিয়ে কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।