"এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়।"- বুঝিয়ে লেখ।
উত্তর: "এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়" বলতে আঠারো বছর বয়সের তরুণদের ভয়শূন্য সাহসী চেতনাকে বোঝানো হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের জয়গান করেছেন। তিনি দেশের মুক্তি ও উন্নতির জন্য এদেশের বুকে আঠারো বছর বয়সি তরুণদের নেমে আসার প্রত্যাশা করেছেন। কারণ এ বয়স বাধা-বন্ধনহীন, দুর্বার, গতিশীল। প্রচণ্ড সাহস ও শক্তি নিয়ে তারা ছুটে চলে। তাদের এ চলায় ভীরুতা, কাপুরুষতার কোনো স্থান নেই। তারা এ বয়সে মনের স্থবিরতা, নিশ্চলতা, জরা-জীর্ণতা অতিক্রম করে সামনে এগিয়ে যায়। মানুষের অকল্যাণ ও দুঃখ-দুর্দশায়, দুর্যোগে শক্ত হাতে হাল ধরার বয়স আঠারো। মূলত এই বয়সেই মানুষ নতুন কিছু করে। তাই এই বয়সের বৈশিষ্ট্যের পরিচয় দিতে গিয়ে কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়।"- বুঝিয়ে লেখ।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর