• উদ্দীপকের নীরবের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ার সাথে 'আঠারো বছর বসয়' কবিতার 'দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার' এর নেতিবাচক বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত।
• আঠারো বছর বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। এই সময়ের বোধ-বুদ্ধি মানুষকে নানান পথে পরিচালিত করে। কেউ ভালোটা গ্রহণ করে, কেউবা খারাপটা।
• উদ্দীপকের নীরব স্কুলজীবন পার হতে না হতেই অসৎ বন্ধুদের সাথে মিশে নষ্ট হয়ে যায়। তার শিক্ষাজীবনের পরিসমাপ্তি ঘটে। সে নানা অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। 'আঠারো বছর 'বয়স' কবিতায় আঠারো বছর বয়সের ভালো ও খারাপ উভয় দিক প্রতিফলিত হয়েছে। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। এই সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে। তাতে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই বলা যায় যে, 'দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার' উক্তিটি উদ্দীপকের নীরবের সাথে সর্বাংশে সত্য।