শেয়ারFacebookWhatsApp

'তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি'- চরণটি ব্যাখ্যা কর।

উত্তর: • 'তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি।'- চরণটি দ্বারা তারুণ্যদীপ্ত চেতনার অনিবার্য জয়কে বোঝানো হয়েছে। • আঠারো বছর বয়সের তরুণরা চারপাশের অন্যায়-অত্যাচার, শোষণ-পীড়ন, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজনায় প্রবল, আবেগে ঝুঁকিপূর্ণ, সাধনায় অটল, অবিরাম গতিতে জীবনসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তারা অদম্য দুঃসাহসে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায়। প্রশ্নোক্ত পঙ্ক্তির মাধ্যমে কবি তরুণদের এই জয়গাথা উপস্থাপন করেছেন।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

'তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি'- চরণটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঝড়ের রাত্রে বৈশাখী দিনে বরষার দুর্দিনে অভিযাত্রিক, নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে। হয়তো বা ভুল। তবু ভয় নাই, তরুণের তাজা প্রাণ, পথ হারালেও হার মানে নাকো, করে চলে সন্ধান অন্যপথের, মুক্তপথের। সন্ধানী আলো জ্বলে, বিনিদ্র আঁখি তারকার সম, পথে পথে তারা চলে। প্রাণের শিখার দিপ্তীতে জ্বলে ভাল, হার মানে মহাকাল।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

আঠারো বছর বয়স জানে রক্তদানের পুণ্য।

উত্তর

• 'তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি।'- চরণটি দ্বারা তারুণ্যদীপ্ত চেতনার অনিবার্য জয়কে বোঝানো হয়েছে। • আঠারো বছর বয়সের তরুণরা চারপাশের অন্যায়-অত্যাচার, শোষণ-পীড়ন, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজনায় প্রবল, আবেগে ঝুঁকিপূর্ণ, সাধনায় অটল, অবিরাম গতিতে জীবনসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তারা অদম্য দুঃসাহসে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায়। প্রশ্নোক্ত পঙ্ক্তির মাধ্যমে কবি তরুণদের এই জয়গাথা উপস্থাপন করেছেন।

উত্তর

• উদ্দীপকের প্রথম দুই চরণ 'আঠারো বছর বয়স' কবিতার দুঃসাহসিক তারুণ্যশক্তির যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতার দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। • পুরানো দিনের জরাজীর্ণতাকে ভেঙে নতুন করে গড়তে তারুণ্যশক্তির প্রভাব অপরিসীম। তরুণরা উদ্যমী, প্রাণবন্ত, দুঃসাহসিক। দেশ, জাতি ও মানবতার কল্যাণে তরুণরাই সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম। • উদ্দীপকের, প্রথম দুই চরণের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকে দেখা যায়, তরুণদের দৃঢ়তা, সাহস ও আত্মবিশ্বাসের চিত্র তুলে ধরা হয়েছে। ঝড়ের রাত কিংবা বৈশাখের দুর্দিনের মতো কঠিন ও বিপজ্জনক পরিস্থিতিতেও তারা নির্ভীক। অর্থাৎ জীবনযাত্রার কঠিন মুহূর্তগুলোও তারা নির্ভীকচিত্তে মোকাবিলা করার দুঃসাহস রাখে। 'আঠারো' বছর বয়স কবিতায়ও দেখা যায়, তরুণেরা দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত। দেহ-মনের সকল স্থবিরতা, জরাজীর্ণতাকে অতিক্রম করে তারা ঝড়ের বেগে ধেয়ে চলে। সকল বাধা-বিপত্তিকে দুঃসাহসের সাথে মোকাবেলা করে থাকে। এদিক থেকে উদ্দীপকের প্রথম দুই চরণের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য রয়েছে।

উত্তর

• 'আঠারো বছর বয়স' কবিতার মূল বক্তব্য উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।- মন্তব্যটি যথোপযুক্ত। • তারুণ্যশক্তি দুর্বার, অকপট, দুঃসাহসী। এই অদম্য, দুঃসাহসী তরুণদের আত্মত্যাগ হওয়া উচিত কল্যাণকর ও দেশসেবামূলক। সমাজ ও মানুষের কল্যাণে নিয়োজিত হতে পারলেই তারুণ্যশক্তির জয় হবে। • তারুণ্যশক্তির অসীম সাহসিকতা, দুর্বার বেগে আগামীর পথে এগিয়ে যাওয়ার সক্ষমতাকে উদ্দীপকে তুলে ধরা হয়েছে। তারা যেকোনো বন্ধুর পথ পাড়ি দিতে ভয় পায় না। সকল জরাজীর্ণতা, বাধা-বিপত্তি তাদের কাছে তুচ্ছ। অপার প্রাণশক্তিতে ভরপুর এই তরুণদের সাহসী পদক্ষেপ নেওয়ার সক্ষমতার পেছনে রয়েছে তাদের বয়সের তারুণ্য তাদের এই দুঃসাহস ও আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত প্রাণশক্তির কাছে মহাকালও যেন হার মেনে যায়। 'আঠারো বছর বয়স' কবিতায়ও একই মন্ত্র উচ্চারিত হয়েছে। • 'আঠারো বছর বয়স' কবিতায় কবি কৈশোর থেকে যৌবনে পদার্পণের সেই বয়সের কথা বলেছেন, যে বয়স উত্তেজনা, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে ভরপুর। এ বয়সে যেমন নানা দুর্যোগ, মন্ত্রণা আসে, তেমনই এ বয়স সেগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সাহসও রাখে। এ বয়সেই তাদের মধ্যে জাগ্রত হয় সমস্ত দুর্যোগ ও দুর্বিপাক মোকাবিলার অদম্য প্রাণশক্তি। তাই বলা যায়, উদ্দীপকের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার মূল্য বক্তব্য একই সূত্রে গাঁথা।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়সসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

  • ইতিবাচক
  • দুঃসাহস
  • বয়স
  • তারুণ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?

  • পৃথিবীকে, দেখার জন্য
  • আন্দোলন করার জন্য
  • অধিকার আদায়ের জন্য
  • স্বাধীনভাবে চলার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3."এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

রাজশাহী বোর্ড

  • তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
  • তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
  • আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
  • দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

  • পনেরো
  • ষোলো
  • সতেরো
  • আঠারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

  • আঠারো বছর বয়স ভয়ংকর
  • পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

  • প্রাণবন্ত শ্রমিকেরা
  • প্রাণবন্ত তরুণেরা
  • ভীরু-কাপুরুষেরা
  • অহংকারী স্বার্থপরেরা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?

  • জীবনের গতিশীলতার জন্য
  • জীবনের বাধাহীনতার জন্য
  • তারুণ্যের অস্থিরচিত্ততার জন্য
  • জীবনের যান্ত্রিকতার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?

  • এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
  • এ বয়স জানে রক্তদানের পুণ্য
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?

  • শান্তি ও অশান্তিতে
  • দুর্যোগে আর ঝড়ে
  • হাসি আর কান্নায়
  • ভালো ও মন্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

  • অদম্য হয়ে উঠে বলে
  • অপ্রতিরোধ্য শক্তির বলে
  • বাধাহীন, গতিময় বলে
  • নতুন ভাবনা প্রেরণা জোগায় বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?

  • এ বয়স সকল বাধা ভাঙতে পারে
  • এ বয়সে কোনো বাধা ভাঙতে হয় না
  • এ বয়সে পরিবারের সকলের সহযোগিতায় চলা যায়
  • এ বয়স ভয় বিশ্বাস করে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

  • নিয়ম ভাঙার
  • স্বাধীনভাবে চলার
  • যুদ্ধে অংশগ্রহণের
  • স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?"এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।