উদ্দীপক এবং 'বিদ্রোহী' কবিতার আলোকে বিদ্রোহীসত্তার স্বরূপ উন্মোচন কর।
উত্তর: উদ্দীপক এবং 'বিদ্রোহী' কবিতায় প্রত্যেক মানুষের মধ্যে বিদ্যমান 'আমি' সত্তার বিকাশ ঘটিয়ে বিদ্রোহীসত্তার প্রকাশ দেখানো হয়েছে। 'বিদ্রোহী' কবিতায় কবি সত্য, সুন্দর ও মঙ্গলের আকাঙ্ক্ষায় বিদ্রোহ করেছেন। তাঁর বিদ্রোহ ছিল অধিকারবঞ্চিত মানুষদের অধিকার আদায়ের জন্য। তাঁর বিদ্রোহের লক্ষ্য ছিল পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীনতা অর্জন করা। তাই তিনি নতুন যুগের মানুষদের চিত্তজাগরণের অগ্রদূত হয়ে প্রত্যেক মানুষকে চিত্তজাগরণের মন্ত্র পাঠ করিয়েছেন। উদ্দীপকে সুকান্ত ভট্টাচার্যের তেজস্বী লেখনীশক্তির কথা তুলে ধরা হয়েছে। কবি লেখনীশক্তির মধ্য দিয়ে ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং প্রত্যেক মানুষকে সচেতন হওয়ার প্রেরণা দেন। মূলত তাঁর কবিতার দ্রোহচেতনার মধ্য দিয়ে সমাজে সচেতনতা ছড়িয়ে পড়ে। অন্যদিকে 'বিদ্রোহী' কবিতায়ও সকল অন্যায়-অবিচার ও অপশক্তির বিরুদ্ধে কবির বিদ্রোহী কবিসত্তার জাগরণ লক্ষ করা যায়। 'বিদ্রোহী' কবিতায় কবি প্রত্যেকের মাঝের 'আমি' সত্তার বিকাশ ঘটিয়ে পৃথিবী থেকে সকল যুদ্ধবিগ্রহ, অন্যায়-অত্যাচার নির্মূল করতে চেয়েছেন। তিনি শুধু নিজের মুক্তি অনুভব করেননি, তাঁর মনেপ্রাণে জেগেছে নিপীড়িত-নির্যাতিত-শোষিত মানুষদের মুক্ত করার নেশা। কবি প্রত্যেকের মাঝে বিদ্রোহীসত্তাকে সচেতন ও সজাগ করে তোলার মধ্য দিয়ে তাঁর বিদ্রোহী চেতনাকে সফল করে তুলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপক এবং 'বিদ্রোহী' কবিতার আলোকে বিদ্রোহীসত্তার স্বরূপ উন্মোচন কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর