শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? আলোচনা কর।

উত্তর: • উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতায় প্রকাশিত বিদ্রোহী কবির রূদ্র রূপের দিকটি প্রকাশিত হয়েছে। • বীরের ধর্ম দেশ ও দেশের মানুষকে অশুভ শক্তির কবল থেকে মুক্ত করা। বীর এই লক্ষ্যে শাসক-শোষকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কোনো বাধাই তাকে এই সাহসী চেতনা থেকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে না। • 'বিদ্রোহী' কবিতায় কবি প্রবল দ্রোহের বাণী উচ্চারণ করেছেন। পরাধীনতার শৃঙ্খল এবং সামাজিক ভেদ-বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে কবি বিধ্বংসী নানারূপে নিজেকে কল্পনা করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন, সাম্যের বাণী ঔপনিবেশিক ও শাসকশ্রেণির কর্ণগোচর হবে না। তাই আলোচ্য কবিতাটিতে তিনি এই অত্যাচারী অপশক্তির অভিশাপ হয়ে ফিরে আসতে চান। উদ্দীপকের কবিতাংশে দুর্বাসার বুদ্ররূপের পরিচয় পাওয়া যায়। দুর্বাসার যে রূপে সুরের বাঁশি যেন বজ্র হয়ে যায়, কান্না-হাসির সরল আবেগ নেয় অগ্নিরূপ। দুর্বাসার চোখ থেকে অগ্নিসুরে রক্ত-শিখা ঝরে। কবিতাংশে কবি কেবল প্রবল বিক্রমে বিদ্রোহ ঘোষণা করেই থেমে থাকেননি, বরং বিধ্বংসী হয়েছেন, যা 'বিদ্রোহী' কবিতায় প্রকাশিত কবির রুদ্ররূপের শামিল

HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল

উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? আলোচনা কর।

উদ্দীপক

দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হাছিলে বৈশাখে, হঠাৎ সে কার শুলে বেণু কদম্বের ঐ শাখে। বজ্রে তোমার বাজল বাঁশি, বহ্নি হলো কান্না হাসি, সুরের ব্যথায় প্রাণ উদাসী- মন সরে না কাজে। তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে।'

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

কবি নিজেকে বিশ্বামিত্রের শিষ্য বলে ঘোষণা করেছেন।

উত্তর

• "মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।"-চরণটিতে কবি প্রেম ও দ্রোহের সমন্বয়ে নিজ অস্তিত্বের স্বরূপ তুলে ধরেছেন। • 'বিদ্রোহী' কবিতায় শোষণ-নির্যাতন থেকে নিপীড়িত জাতিকে মুক্তিদানের জন্য তাঁর বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন। কবি মানবপ্রেম ও সাম্যচেতনার কথা বলেছেন। অসাম্য ও অনাচার লক্ষ করে তিনি ব্যথিত হয়েছেন। কবিসত্তার এই বিদ্রোহী রূপ এবং তার অন্তরালে মানবপ্রেমের বিষয়টি বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

• উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতায় প্রকাশিত বিদ্রোহী কবির রূদ্র রূপের দিকটি প্রকাশিত হয়েছে। • বীরের ধর্ম দেশ ও দেশের মানুষকে অশুভ শক্তির কবল থেকে মুক্ত করা। বীর এই লক্ষ্যে শাসক-শোষকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কোনো বাধাই তাকে এই সাহসী চেতনা থেকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে না। • 'বিদ্রোহী' কবিতায় কবি প্রবল দ্রোহের বাণী উচ্চারণ করেছেন। পরাধীনতার শৃঙ্খল এবং সামাজিক ভেদ-বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে কবি বিধ্বংসী নানারূপে নিজেকে কল্পনা করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন, সাম্যের বাণী ঔপনিবেশিক ও শাসকশ্রেণির কর্ণগোচর হবে না। তাই আলোচ্য কবিতাটিতে তিনি এই অত্যাচারী অপশক্তির অভিশাপ হয়ে ফিরে আসতে চান। উদ্দীপকের কবিতাংশে দুর্বাসার বুদ্ররূপের পরিচয় পাওয়া যায়। দুর্বাসার যে রূপে সুরের বাঁশি যেন বজ্র হয়ে যায়, কান্না-হাসির সরল আবেগ নেয় অগ্নিরূপ। দুর্বাসার চোখ থেকে অগ্নিসুরে রক্ত-শিখা ঝরে। কবিতাংশে কবি কেবল প্রবল বিক্রমে বিদ্রোহ ঘোষণা করেই থেমে থাকেননি, বরং বিধ্বংসী হয়েছেন, যা 'বিদ্রোহী' কবিতায় প্রকাশিত কবির রুদ্ররূপের শামিল

উত্তর

• উদ্দীপকের দুর্বাসা 'বিদ্রোহী' কবিতার খ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক বলেই আমি মনে করি। • বাঙালি জাতি বীরের জাতি। যুগে যুগে নানা শাসকের কবলে পড়ে এই জাতি শোষিত হয়েছে। তবে শাসকের শোষণ-নির্যাতন সহ্য করতে না পেরে তারা এক সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। • 'বিদ্রোহী' কবিতায় বিদ্রোহের স্বরূপ উন্মোচন করতে গিয়ে কবি নিজেকে নানা ধ্বংসাত্মক রূপে কল্পনা করেছেন। তারই বহিঃপ্রকাশ ঘটেছে নিজেকে খ্যাপা দুর্বাসা বলে পরিচয় দেওয়ার মধ্য দিয়ে। কেননা হিন্দু পুরাণ মতে, মুনি দুর্বাসা ছিলেন অত্যন্ত কোপন স্বভাববিশিষ্ট। তাঁর কোপানলে পড়ে অনেকেই দগ্ধ হন; এমনকি তা থেকে দেবতারাও রেহাই পাননি। উদ্দীপকের কবিতাংশে দুর্বাসা মুনিকে অবলম্বন করে বিদ্রোহী চেতনার স্বরূপ উন্মোচন করা হয়েছে। কবির মতে দুর্বাসার রুদ্ররূপ দর্শনে সুরের আধার বাঁশি যেন বজ্র হয়ে যায়, কান্না-হাসির সরল আবেগ যেন আগুন হয়ে যায়, এমনকি নয়ন ঝুরা সুরেও তার রক্ত-শিখা বেজে ওঠে। অর্থাৎ তার প্রভাবে সবকিছু ধ্বংস হয়ে যায়। • 'বিদ্রোহী' কবিতায় কবি ধ্বংসের প্রতীক হিসেবেই দুর্বাসার প্রসঙ্গ উপস্থাপন করেছেন। কবি বলেছেন তিনি শুধু দুর্বাসা নন; বরং খ্যাপা দুর্বাসা। উদ্দীপকে আমরা যে দুর্বাসাকে পাই, প্রকৃত অর্থে তিনি এসেছেন 'বিদ্রোহী' কবিতার দুর্বাসা চরিত্রের ব্যাখ্যা হিসেবে। সুতরাং বলা যায়, উদ্দীপকের দুর্বাসার দিকে নজর দিলে আমরা দুর্বাসার প্রকৃত রূপটি পাই যা কবি 'বিদ্রোহী' কবিতায় ইঙ্গিত দিয়েছেন। তাই বলা যায় যে, উদ্দীপকের দুর্বাসা 'বিদ্রোহী' কবিতার খ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক ভূমিকা রেখেছে।
HSCBangla 1st Paperকবিতা : বিদ্রোহী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?

  • অর্ফিয়াসকে
  • দুর্বাসাকে
  • শিবকে
  • ইস্রাফিলকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?

  • বেদুইন পরিবারে জন্মের আকাঙ্ক্ষায়
  • বেদুইনরা যাযাবর বলে
  • নিজেকে বেদুইনদের মতো যোদ্ধা মনে করায়
  • বেদুইনদের ভালোবাসতেন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে 'বিদ্রোহী' কবিতায় কার মিল রয়েছে?

যশোর বোর্ড

  • চেঙ্গিস খানের
  • ক্ষ্যাপা দুর্বাসার
  • পিণাক-পাণির
  • নটরাজের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?

  • অহংকারী বলে
  • বিদ্রোহী বলে
  • শক্তিশালী বলে
  • আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরশুরাম বিষ্ণুর কততম অবতার?

  • প্রথম
  • দ্বিতীয়
  • চতুর্থ
  • ষষ্ঠ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iii. উৎপীড়ন বন্ধ করতে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরুদ্ধে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাবিয়া কী?

  • সাতটি দোজখের একটির নাম
  • আটটি বেহেশতের একটির নাম
  • বেহেশতের একটি নদীর নাম
  • দোজখের প্রধান দ্বার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?

  • আস্ফালন
  • নেহারি
  • প্রত্যুদ্গমন
  • কুর্নিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?

  • প্রেম ও দ্রোহ
  • বিদ্রোহী ও বংশীবাদক
  • বিদ্রোহী ও অত্যাচারিত
  • বিদ্রোহী ও বীরযোদ্ধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কবি নিজেকে কার উন্মন মন বলেছেন?

  • অর্ফিয়াসের
  • উদাসীর
  • হুতাশীর
  • বঞ্চিত পথিকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

  • বিশ্ব-বিধাতার
  • ভারত-মাতার
  • জন্মভূমির
  • স্বীয় ধর্মের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাকবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?পরশুরাম বিষ্ণুর কততম অবতার?কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iবিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরহাবিয়া কী?কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সকবি নিজেকে কার উন্মন মন বলেছেন?কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।